স্টাফ রিপোর্টার : পাবনার চারজন অতি দরিদ্র ও অসচ্ছল ব্যক্তি, যাঁদের মধ্যে দুই জন বিশিষ্ট সাংস্কৃতিক কর্মীও রয়েছেন, তাদেরকে গতকাল মহামান্য রাষ্ট্রপতির ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়েছে। প্রবীণ সাংবাদিক আব্দুল মতীন খানের উদ্যোগে আয়েজিত এক অনুষ্ঠানে এই চেকগুলো তাঁদের হাতে তুলে দেন সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মীরা।
জানা গেছে, আর্থিক সংকটে থাকা এই চারজন ব্যক্তি রাষ্ট্রপতির বিশেষ তহবিল থেকে অনুদান পেয়েছেন। চেক গ্রহণকারীদের মধ্যে রয়েছেন শহরের রাধানগর এলাকার ক্যান্সার আক্রান্ত নৃত্য শিল্পী নাহার আক্তার কাজলী, একই এলাকার সাংস্কৃতিক কর্মী সঞ্জয় কুমার। এছাড়াও দুলাই এলাকার জেসমিন আক্তার ও শিবরামপুর এলাকার শামসুন্নাহার চেক পেয়েছেন। সাংস্কৃতিক কর্মী দুইজন যারা দীর্ঘদিন ধরে সাংস্কৃতিক অঙ্গনে অবদান রেখে চলেছেন, কিন্তু বর্তমানে অসুস্থ জনিত কারণে অর্থকষ্টে ভুগছেন। চেক প্রদানের সময়ে পাবনা প্রেসক্লাবের সাবেক সম্পাদক সৈকত আফরোজ আসাদ, সাবেক সহ সভাপতি শহিদুর রহমান শহিদ, জেলা কালচারাল অফিসার মারুফা মঞ্জুরী খান সৌমি, সাংবাদিক রফিকুল ইসলাম সুইট, সাংবাদিক মিজানুর রহমান, সম্মিলিত সাংস্কৃতি জোটের সাধারন সম্পাদক ভাস্কর চৌধুরী, গণশিল্পী সংস্থার সাধারন সম্পাদক বিপ্লব ভৌমিক, আবৃত্তিকার ও সাংস্কৃতিক কর্মী সামুন সাব্বিরসহ কয়েকজন উপস্থিত ছিলেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

