স্টাফ রিপোর্টার : ঈশ^রদীতে পাবনা-৪ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী ও জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মন্ডলের নির্বাচনী প্রচারনায় বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিবের সমর্থকদের হামলার অভিযোগ উঠেছে। এ হামলায় অধ্যাপক তালেব মন্ডলের গাড়িসহ শতাধিক মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। আহত হয়েছেন অনেকে। গতকাল বিকেলে উপজেলার সাহাপুর ইউনিয়নের চর গড়গড়ি এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহতদের তাৎক্ষণিকভাবে নাম ঠিকানা পাওয়া যাযনি। তাদের ঈশ^রদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঈশ^রদীর চর গড়িগড়ি এলাকায় দুইদিন আগে স্থানীয় জামায়াতের কর্মীদের মারধর করেন স্থানীয় বিএনপি কর্মী মক্কেল মৃধা ও তার লোকজন। সেই ঘটনার পর গতকাল ওই এলাকায় প্রচারণা চালাতে যান পাবনা-৪ আসনের জামায়াতের প্রার্থী ও জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মন্ডল ও তার সমর্থকরা। তারা চর গড়গড়ির আলহাজ্ব মোড়ে পৌঁছালে মক্কেল মৃধার ছেলের নেতৃত্বে তাদের ওপর হামলা করে। পরে জামায়াতের নেতাকর্মীরা ফের পথে মৃধাপাড়ায় আবারও হামলা চালায় মক্কেল মৃধার লোকজন। এতে আবু তালেব মন্ডলের গাড়ি ভাঙুর করা হয়। তাকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়, তবে তিনি সামান্য আহত হন বলে জানা গেছে। এছাড়া জামায়াতের অনেক নেতাকর্মী আহত হন, তাদের শতাধিক মোটরসাইকেল ভাঙচুরকরা হয়। অধ্যাপক আবু তালেব মন্ডল অভিযোগ করে বলেন, আমাদের পূর্ব নির্ধারিত কর্মসূচির আওতায় আজকে সেখানে গিয়েছিলাম কিন্তু হাবিবুর রহমান হাবিবের সমর্থক বিএনপির সন্ত্রাসীরা আমাদের ওপর অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। আমার গাড়িসহ আমাদের শতাধিক মোটরসাইকেল ভাঙচুর করে। এই হামলায় অন্তত ৬০-৭০ জন আহত হয়েছেন। এ বিষয়ে ঈশ^রদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.স.ম আব্দুন নুর বলেন, আপনারা (সাংবাদিক) স্পটে আসেন, আমরা স্পটেই আছি। স্পটে ছাড়া কিছুই বলা যাবে না। বক্তব্য নিতে হলে আরও দুই ঘণ্টা পর নিতে হবে। এ বিষয়ে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করেও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও পাবনা-৪ আসনের বিএনপির প্রার্থী হাবিবুর রহমান হাবিবের কোনো মন্তব্য পাওয়া যায়নি। এদিকে এ ঘটনার প্রতিবাদে গতকাল রাতে পাবনা শহরে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। শহরের চাপা মসজিদ থেকে শুরু করে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ চত্বরে এসে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুল গাফফার খান, সদর পৌর আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল লতিফ, সদর উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা খন্দকার জাকারিয়া, ইসলামী ছাত্রশিবিরের শহর শাখার সভাপতি গোলাম রহমান প্রমূখ। এ সময় উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রব, সেক্রেটারি ইব্রাহিম খলিল আইনুলসহ জামায়াত শিবিরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

