আটঘরিয়া প্রতিনিধি : তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার আটঘরিয়া অডিটোরিয়ামে এই পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এবং আটঘরিয়া মহিলা কল্যাণ সমিতি ও হিদাসকোল মহিলা উন্নয়ন সমিতির সহযোগিতায় এসময় পিঠা উৎসব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মিনহাজুল ইসলাম। অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মাহমুদা মোতমাইন্না, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাজমুল হোসাইন, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল হালিম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুবীর কুমার দত্ত, সমাজ সেবা কর্মকর্তা ইসমত জেরিন, সমবায় কর্মকর্তা শেখ জাকারিয়া সুলতানা, চাঁদভা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুস সাত্তার, মহিলা বিষয়ক অধিদপ্তরের সিএস মাহমুদুল হক, প্রশিক্ষণ আহমেদ রুবেলসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

