ফরিদপুর প্রতিনিধি : প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর অর্থায়নে ফরিদপুর উপজেলার গোপালনগর খেলার মাঠে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী বুধবার প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান। প্রাণীসম্পদ কর্মকর্তা আলহাজ¦ উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) সানাউল মোর্শেদ, জেলা ভেটেরিনারি কর্মকর্তা সেলিম হোসেন শেখ, প্রেসক্লাবের সভাপতি আব্দুল হাফিজ, ফরিদপুর উপজেলার শাখার জামায়াতে ইসলামের আমীর মাওলানা আবু তালেব, সেক্রেটারী আব্দুল হাই আল রাজি, খামারী সাইফুল ইসলাম, কবির হোসেন, ফাতেমা খাতুন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রাণীসম্পাদ সম্প্রসারণ কর্মকর্তা ডা: হাফিজুর রহমান। প্রদর্শনীতে প্রায় ৩০০ খামারী অংশগ্রহণ করেন। এছাড়া ৩০টি স্টলের মধ্যে ডেইরী ও মহিষ, পোল্ট্রি, পোষা প্রাণী, ছাগল ও ভেড়া, সৌখিন পাখি ও প্রযুক্তি ক্যাটাগরিতে পুরস্কারের জন্য মনোনিত হন ১৪ জন খামারী। এছাড়া অন্যান্য স্টল মালিকদেরকে শান্তনা পুরস্কারে মনোনিত করা হয়। মনোনিতদের সমাপ্তির দিন পুরস্কার প্রদান করা হবে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

