স্টাফ রিপোর্টার : পাবনায় দুর্নীতি দমন কমিশন (দুদক) এর দায়ের করা মামলায় জ্ঞাত আয় বহির্ভুত সম্পদ অর্জন ও মানিলন্ডারিং এর অভিযোগে দলিল লেখক সহকারী জাহিদ হাসান(৪৭)এবং তার স্ত্রী আসমা পারভীন এথেন্স)কে ৭ বছর করে সশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। একইসঙ্গে দু’জনকেই পৃথকভাবে প্রায় ৫৪ লাখ টাকা করে অর্থদন্ড প্রদানসহ তাদের স্থাবর -অস্থাবর সব সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের নির্দেশ দেয়া হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) পাবনার বিশেষ জজ (জেলা জজ) আবু সালেহ মোঃ সালাহউদ্দিন খাঁ এই রায় ঘোষণা করেন। দন্ডপ্রাপ্ত জাহিদ হাসান ঈশ^রদী পৌরসভার পুর্বটেংড়ি জিগাতলা মহল্লার আতাউল হক এর ছেলে এবং ঈশ^রদী সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সহকারী। রায় ঘোষণার পর আসামী দু’জনকে পাবনা জেলা কারাগারে পাঠানো হয়। জানা গেছে, ২০১৯ সালের ২৩ অক্টোবর দুদক পাবনা সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শহিদুল আলম সরকার বাদী হয়ে জাহিদ হাসান ও তার স্ত্রীর বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভুত সম্পদ অর্জন ও মানিলন্ডারিং এর অভিযোগে দুটি মামলা দায়ের করেন। তদন্তের ভিত্তিতে ২০২১ সালে তাদের বিরুদ্ধে আদালতে চার্জশিট প্রদান করা হয়। দীর্ঘ চার বছর ধরে সাক্ষ্য–প্রমাণ ও শুনানি শেষে বৃহস্পতিবার আদালত এ মামলার রায় ঘোষণা করেন। বাদী পক্ষে সিনিয়র আইনজীবী ও দুদকের পিপি আব্দুর রহিম খান এবং আসামী পক্ষে ছিলেন অ্যাড. আরিফ হাসান।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
