স্টাফ রিপোর্টার : অটো ভ্যান গাড়ির নিচে পড়ে আমিনা খাতুন (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই শিশুর মৃত্যু হয়। এর আগে সোমবার সন্ধ্যায় নিজ বাড়ির সামনে অটো ভ্যান গাড়ির নিচে পড়ে আহত হয় আমিনা। শিশু আমিনা পাবনার ভাঙ্গুড়ায় উপজেলার খানমরিচ ইউনিয়নের হেলেঞ্চা গ্রামের আকবর আলি মেয়ে। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় আমিনার বাবা আকবর আলি একটি অটো ভ্যানে সিমেন্ট নিয়ে বাড়িতে আসে। এসময় গাড়িটি চালু রেখে লাইট জ্বালিয়ে সিমেন্ট নামানো হচ্ছিল। হঠাৎ আমিনা গাড়িতে উঠে পিকআপ টানলেই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে আমিনা গাড়ির নিচে পড়ে মারাত্মক আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শফিকুল ইসলাম ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত শিশুর পরিবারের আপত্তি না থাকায় স্বজনদেরকে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
