স্টাফ রিপোর্টার : মহামান্য রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা মো. সাহাবুদ্দিন গতকাল সকালে তার ছোটোবেলার বন্ধু শহরের শালগাড়িয়া মহল্লার বাসিন্দা সাবেক পৌর কমিশনার আজিজুল হক মনিকে দেখতে তার বাড়িতে যান। এ সময় তিনি সেখানে কিছু সময় কাটান, স্মৃতিময় গল্প করেন প্রিয় বন্ধুর সাথে। একইসাথে তার চিকিৎসার খোঁজখবর নেন। সাবেক কমিশনার মনি দীর্ঘদিন ধরে অসুস্থতাজনিত কারনে বিছানায় শয্যাসায়ী আছেন। ছোটোবেলার প্রিয় বন্ধুকে বাড়িতে দেখতে এসেছেন রাষ্ট্রপতি, এই খবরে এ এলাকার মানুষের মাঝে আনন্দ পরিলক্ষিত হয়। এটিকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের মহানুভবতা ও উঁচুমমানের পরিচয় বহন করে বলে উল্লেখ করেন তারা। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে থেকেও কর্তব্যবোধের জায়গা থেকে একটি অনেক ভালো ও অনুকরণীয় উদাহরন সৃষ্টি করেছেন রাষ্ট্রপতি বলে অভিহিত করেন সাধারন মানুষ। উল্লেখ্য, সাবেক কমিশনার মনি পাবনা জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বর্ষিয়ান নেতা এবং মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মরহুম আফতাব উদ্দীন আহমেদের বড় ছেলে। তার পরিবারের পক্ষ থেকে সকল পরিচিতজন ও শুভানুধ্যায়ীদের কাছে তার জন্য দোয়া প্রার্থনা করা হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

