নিজস্ব প্রতিনিধি : ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) – পাবনা জেলা শাখার উদ্যোগে এক মতবিনিময় সভা গতকাল অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী ও পাবনা-৫ আসনের ধানের শীষের প্রার্থী এ্যাড. শামছুর রহমান শিমুল বিশ^াস। তিনি তার বক্তব্যে বলেন ড্যাবের চিকিৎসকরা মানবিক সেবা ও দেশপ্রেমে বিশ^াসী। চিকিৎসক সমাজ চিকিৎসার পাশাপাশি গণতন্ত্র ও জনগণের অধিকারের লড়াইয়েও অগ্রণী ভূমিকা রাখবে। জনগণের পাশে থেকে সেবার মাধ্যমে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে হবে। আমাদের লক্ষ্য পাবনার পাঁচটি আসনেই ধানের শীষ বিজয়ী হবে। সভায় বক্তব্য দেন ড্যাব পাবনার সভাপতি ডা. তসলীমুল আরেফিন রতন, সাধারণ সম্পাদক ডা. আহমেদ মোস্তফা নোমান, পাবনা মেডিকেল কলেজ শিক্ষক সমিতির সভাপতি ডা. মাকসুদুর রহমান প্রিন্সসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

