স্টাফ রিপোর্টার : স্বামীর নির্মম বেদম প্রহারে মারাত্মক জখম হয়েছে গৃহবধূ। কাঠের বাটাম দিয়ে তাকে বেধরক পিটিয়ে তার দুটি হাতই ভেঙে ক্ষত করে দেওয়া হয়েছে, এ ঘটনায় গৃহবধূর দুই হাতে করা হয়েছে প্লাষ্টার। এ ঘটনা ঘটে ৬ নভেম্বর বেলা দেড়টার দিকে। স্বামীর অস্বাভাবিক নির্যাতনের শিকার গৃহবধূ মালঞ্চী বাজার এলাকার মোতালেব শিকদারের মেয়ে মোছা. নার্গিস আক্তার এ ঘটনার বিচার দাবি করে পাবনা সদর থানায় অভিযোগ দায়ের করেছেন। লিখিতভাবে তিনি থানাকে জানান, একই এলাকার মরহুম খবির উদ্দিন বিশ^াসের ছেলে তার স্বামী সুলতান বিশ^াস সাংসারিক তুচ্ছ বিষয়াদি নিয়ে দীর্ঘদিন ধরে আমাকে ও আমার সন্তানদেরকে শারিরিক ও মানসিকভাবে নির্যাতন করাসহ বাড়ির সম্পত্তি বিক্রি করে আমাদেরকে বাড়ি থেকে উচ্ছেদ করবে বলে ভয়ভীতি ও হুমকি প্রদর্শণ করে আসছে। এরই ধারাবাহিকতায় গত ৬ নভেম্বর কাঠের বাটাম দিয়ে আমাকে আঘাত করে দুটি হাত জখম করে ও ভেঙে দিয়েছে। শুধু তাই নয় সে আমাকে দুই হাত দিয়ে গলা টিপে ধরে শ^াসরোধে হত্যার চেষ্টা করে। আশেপাশের মানুষের চিৎকারে সে আমাকে ভয়ভীতি ও খুনের হুমকি দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। তিনি এ ঘটনায় অভিযুক্ত তার স্বামীর বিরুদ্ধে সুবিচার দাবি করেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

