নিজস্ব প্রতিনিধি : আমিন কল্যাণ সংস্থার উদ্যোগে পাবনা সদর থানার মালঞ্চি ইউনিয়নের উত্তর রাঘবপুর গ্রামে দারুল কুরআন মরহুম আবুল সর্দার ক্যাডেট হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে হাফেজিয়া কুরআন শরীফ বিতরণ করা হয়েছে। শনিবার বাদ আসর সংস্থার পক্ষ থেকে তাদের মাঝে এই কুরআন শরীফ প্রদান করা হয়। এ সময় আমিন কল্যাণ সংস্থার সভাপতি কাজী আব্দুল হক মোহন, সেক্রেটারি আব্দুল আলীম আলম, সাংগঠনিক সম্পাদক ও সিভিল কোর্ট কমিশনার আরিফুল ইসলাম সাদ্দাম , সহ প্রচার সম্পাদক পারভেজ হোসেন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জুলকার নাঈন সজীব , উক্ত মাদ্রাসার প্রতিষ্ঠা সভাপতি ওমর ফারুক ডাবলু , মাদ্রাসার শিক্ষক হাফেজ শোয়াইব হোসেন তামিম, হাফেজ মারুফ হোসেন, বাংলা শিক্ষক বিপ্লব হাসান প্রমূখ উপস্থিত ছিলেন। মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য আমিন কল্যাণ সংস্থার এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী। তাদের উত্তরোত্তর সমৃদ্ধি ও মঙ্গল কামনা করে সেখানে দোয়া ও মোনাজাত করেন মাদ্রাসা শিক্ষার্থীরাসহ এলাকাবাসী।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

