মাসুদ রানা : আটঘরিয়া দেবোত্তরস্থ হ্যাপি কিডস ফেয়ার স্কুলের ৪ বছর পুর্তি উদযাপন উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গতকাল শনিবার সকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের তৃতীয় তলায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ আফরোজা সাঈদ। প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক আবু সাঈদ এর সার্বিক ব্যবস্থাপনায় এসময় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুবীর কুমার দত্ত। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজ সেবক আমির হোসেন, প্রভাষক রানা আহমেদ, দেবোত্তর কবি বন্দে আলী মিয়া উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুস ছামাদ। অনুষ্ঠানে সেরা পুরস্কার পান দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী মাঈসা খন্দকার। এছাড়াও সকল শিক্ষার্থীকে শান্তনা পুরস্কার প্রদান করা হয়। শেষে কেক কাটা, সাংস্কৃতিক অনুষ্ঠানে শিশু শিক্ষার্থীরা গান, বাজনার সাথে সাথে নৃত্য, আবৃত্তি, অভিনয় উপস্থাপন করেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শিক্ষক নুপুর। অসংখ্য স্থানীয় সূধীজন ও অভিভাবকবৃন্দ অনুষ্ঠানটি উপভোগ করেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

