স্টাফ রিপোর্টার : পাবনা শহরের শালগাড়িয়াস্থ খেয়াঘাট পাড়ার বাসিন্দা জেলার প্রবীণ বিজ্ঞ আইনজীবী মরহুম শরীফ উদ্দিন বিশ^াসের স্ত্রী রোকেয়া খাতুন রুনু বার্ধক্যজনিত অসুস্থতায় গতকাল বেলা দুটোর দিকে ঢাকায় তার বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে………..রাজেউন)। তিনি এক সময়ে জেলার বিশিষ্টজন পাবনা পৌরসভার নির্বাচিত কমিশনার (১৯৩৮-১৯৪২) স্বনামেখ্যাত মোখতার মৌলভী রহিম উদ্দিন আহমেদের মেজো মেয়ে ও সানিকদিয়ার চর এলাকার প্রখ্যাত জমিদার মরহুম ফকির উদ্দিন বিশ^াসের বড় পুত্রবধূ এবং প্রখ্যাত বাম নেতা কমরেড টিপু বিশ^াসের বড় ভাবী। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৪ বছর। তিনি ৪ ছেলে, ২ মেয়ে, নাতি নাতনী, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার ছেলে মেয়েরা হলেন : নুরিন শরীফ, নেছাছ শরীফ, জেসন শরীফ, নোমান শরীফ, ইথার শরীফ ও নাসরিন শরীফ। শিক্ষিত, সম্ভ্রান্ত ও অত্যন্ত সদালাপী রোকেয়া খাতুন রুনুর মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে তার পরিচিত ও স্বজনদের মাঝে। গতকাল রাতে আরিফপুর সদর গোরস্থান জামে মসজিদে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে আরিফপুর সদর গোরস্থানে দাফন করা হয়েছে। উল্লেখ্য, মরহুমা রোকেয়া খাতুন রুনু পাবনা প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি ও দৈনিক ইছামতির প্রধান প্রতিবেদক ছিফাত রহমান সনমের মেজো ফুপু। মরহুমার পরিবারের পক্ষ থেকে সকল পরিচিতজন ও শুভানুধ্যায়ীদের কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
