স্টাফ রিপোর্টার : বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী ও পাবনা-৫ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এ্যাড. শামছুর রহমান শিমুল বিশ^াস বলেছেন, সকল নেতাকর্মীর ইস্পাত কঠিন ঐক্যের মধ্য দিয়ে ধানের শীষ বিজয়ী হবে ইনশাল্লাহ। সকল মন খারাপকে পদদলিত করে, মতপার্থক্য ভুলে গিয়ে বিভেদের দেওয়াল ভেঙে ফেলে, সকলের মাঝে দুরত্ব কমিয়ে এনে আমরা সকলে মিলে ধানের শীষের বিজয়ের হাসি হাসতে চাই। ধানের শীষ আমাদের প্রাণ, ধানের শীষ আমাদের মান, ধানের শীষ আমাদের ঠিকানা, জিতবে ধানের শীষ এটাই নিশানা। ধানের শীষ হলো দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা ও দেশের মানুষের নিরাপত্তার প্রতীক। ফলে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে বিজয়ী হতে হবে। এ বিজয় হবে দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের ও পাবনা সদরের উন্নয়নকামী মানুষের। ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। আমাদের দলের প্রয়োজনে দেশের মানুষের প্রয়োজনে আমাদেরকে সকলে মিলে ধানের শীষের বিজয়কে সুনিশ্চিত করতে হবে। আমার সকলে মিলে দেখিয়ে দিতে চাই পাবনার মাটি বিএনপির ঘাটি, শহীদ জিয়ার ঘাটি, দেশনেত্রী বেগম খালেদা জিয়্ াও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘাটি। আসুন সকলে মিলে আমাদের আত্মার স্পন্দন ধানের শীষের বিজয়কে সুনিশ্চিত করি এবং পাবনার উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করি। এ্যাড. শিমুল বিশ^াস গতকাল দিনভর জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দের বাসভবনে যান এবং সেখানে অবস্থানরত নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। এছাড়াও তিনি আরিফপুর সদর গোরস্থানে সাবেক সংসদ সদস্য মাওলানা আব্দুস সুবহান, সাবেক সংসদ সদস্য রফিকুল ইসলাম বকুল, জেলা বিএনপির সাবেক সভাপতি মেজর (অব.) সুলতান মাহমুদ, সাধারন সম্পাদক খন্দকার হাবিবুর রহমান তোতার কবর জিয়ারত করেন ও মোনাজাত করেন। এ সময় দলের নেতাকর্মীরা তার সাথে ছিলেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

