স্টাফ রিপোর্টার : পাবনা জেলা তথ্য অফিসের উদ্যোগে গণযোগাযোগ অধিদপ্তরের নিয়মিত প্রচার কর্মসূচির আওতায় পাবনা সদর উপজেলার হিমায়েতপুর ইউনিয়নের নাজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে গতকাল বুধবার নারী সমাবেশের আয়োজন করা হয়। সিনিয়র তথ্য অফিসার সামিউল আলমের -এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল কবীর, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর পাবনার উপপরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সকলকে ব্যক্তি জীবনে কিছু আদর্শের প্রতিফলন ঘটিয়ে নিজেদেরকে আদর্শবান হিসেবে গড়ে তোলার মাধ্যমে আলোকিত পরিবার, আলোকিত সমাজ, আলোকিত বাংলাদেশ, তথা আগামীর নতুন বাংলাদেশ গড়তে আহবান জানান। তিনি শিক্ষার গুরুত্ব তুলে ধরার পাশাপাশি মায়েদেরকে সঠিকভাবে সন্তান লালনপালনসহ তাদের পরিবারে শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখার ওপর বিশেষ দৃষ্টি দিতে অনুরোধ করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক বাবা-মায়ের সঙ্গে সন্তানদের দৃঢ় ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করে তা সর্বদা বজায় রাখার অনুরোধ করেন। তিনি সকল অভিভাবকদের তাদের যুবক সন্তানের প্রতি বিশেষ যত্নশীল হওয়ার অনুরোধ করেন। তিনি মাদকের ভয়াবহতা তুলে ধরে মাদক মুক্ত সমাজ গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন। সিনিয়র তথ্য অফিসার বাল্য বিবাহ, মাদকসহ সামাজিক ব্যাধি প্রতিরোধে সামাজিক দায়িত্ববোধ ও সচেতনতার গুরুত্ব বিশেষ করে মায়েদের ভূমিকার কথা তুলে ধরেন। তিনি মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে আগামী প্রজন্মকে সঠিকভাবে বিকশিত করার জন্য একটি অনুকূল পরিবেশ সৃষ্টিতে অভিভাবকসহ সকল শ্রেণী-পেশার মানুষের প্রতি বিশেষ আহবান জানান। এছাড়াও তিনি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে যত্নশীল হওয়ার অনুরোধ করেন এবং শিশু-কিশোরদের মোবাইল ফোনের যথেচ্ছা ব্যহারের কুফল তুলে ধরেন এবং এ থেকে বিরত রাখতে অভিভাবকদের অনুরোধ করেন। তিনি গুজব প্রতিরোধে বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সকলকে সচেতন ও আরও সতর্ক হওয়ার পরামর্শ প্রদান করেন। এছাড়াও তিনি চলমান টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শত ভাগ সফল করার মাধ্যমে স্বাস্থ্যবান জাতি গঠনে অংশীদার হতে সকলকে আহবান জানান এবং এ ক্ষেত্রে কোন ধরনের গুজবে কান না দেয়ার জন্য সকলকে অনুরোধ করেন। তিনি উপস্থিত সকল অভিভাবদের বিশেষ করে মায়েদেরকে তাদের সন্তানদের সামাজিক ও নৈতিক শিক্ষা দেয়ার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আতাউর রহমান, নাজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নার্গিছ আকতার। নারী সমাবেশে শিক্ষক, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ প্রায় আড়াই শতাধিক নারী উপস্থিত ছিলেন অনুষ্ঠানের পূর্বে বিষয় ভিত্তিক সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

