স্টাফ রিপোর্টার : এক সময়ের এলিকো লাইফ ইন্সুরেন্স কোম্পানীতে চাকরিরত ও পরবর্তিতে ব্যবসার সাথে জড়িত কাউসারুল আলম মিঠু মঙ্গলবার দিবাগত রাত দুটোর দিকে শহরের ছাতিয়ানী পশ্চিমপাড়ার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে……..রাজেউন)। তিনি উক্ত মহল্লার বাসিন্দা জেলা খাদ্য অফিসের অবসরপ্রাপ্ত সহকারী হিসাব রক্ষক মরহুম আসালত আলী সরদারের ছেলে। দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন মিঠু। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৪৪ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়ে, ২ ভাই, ২ বোন, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। সদালাপী মিঠুর মৃত্যুর খবর জেনে অসংখ্য মানুষ তার বাড়িতে ছুটে যান। গতকাল বেলা দুটোয় কাশিপুর বাজার জামে মসজিদে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। অসংখ্য মানুষ এতে শরিক হন। তাকে চক ছাতিয়ানী গোরস্থানে দাফন করা হয়েছে। মরহুম মিঠুর বড় ভাই মোসাব্বির হোসেন মাসুদ সকল পরিচিতজন ও শুভানুধ্যায়ীদের কাছে তার ভাইয়ের মাগফেরাত কামনায় দোয়া প্রার্থনা করেছেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

