স্টাফ রিপোর্টার : জেলার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক দানবীর বলে খ্যাত লতিফ গ্রুপের চেয়ারম্যান আলহাজ¦ মোহাম্মদ আব্দুল লতিফ বিশ^াস চিকিৎসাধীন থাকা অবস্থায় গতকাল সন্ধ্যা সাড়ে সাতটায় বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে…….রাজেউন)। গত ২২ আগষ্ট গুরুতর অসুস্থ হয়ে ঢাকার ইউনাইটেড হাসপাতালে তাকে ভর্তি করা হয়। পরে ২৬ আগষ্ট তাঁকে উন্নত চিকিৎসার জন্য এয়ার এ্যাম্বুলেন্সে থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে নেওয়া হয়। তিনি সেখানে দীর্ঘ দুই মাস চিকিৎসাধীন ছিলেন। কিন্তু বার্ধক্যজনিত কারণে তাঁর শরীরে নানা রকমের জটিলতা প্রকাশ পায় এবং এক পর্যায়ে তাঁর শরীর চিকিৎসা গ্রহনে অপরাগ হয়ে পড়ে। তাই সেখানকার বিদেশী চিকিৎসকবৃন্দের পরামর্শক্রমে তাঁর সার্বক্ষনিক নিবীড় পর্যবেক্ষনের পরিবেশ নিশ্চিত করতে তাঁকে গত ২৪ অক্টোবর এয়ার এ্যাম্বুলেন্সে দেশে ফিরিয়ে আনা হয়। এরপরে তাকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ডাক্তারগণের সার্বক্ষনিক নিবীড় পর্যবেক্ষনে রাখা হয় ও তিনি সেখানেই তিনি ভর্তি ছিলেন। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে জেলাজুড়ে সকল শ্রেনীর মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে। আলহাজ¦ আব্দুল লতিফ বিশ^াস পাবনার পরিকল্পিত আবাসন ব্যবসার অগ্রনায়ক ছিলেন, গড়ে তুলেছিলেন মনসুরাবাদ উপশহর। পাবনা শহরের প্রাণকেন্দ্রে গড়ে তোলেন আধুনিক ও জনপ্রিয় বিপনীকেন্দ্র লতিফ টাওয়ার। জেলাজুড়ে ধর্মীয় প্রতিষ্ঠানসহ জনকল্যাণকর নানা কাজে জড়িত ছিলেন তিনি। তার প্রতিষ্ঠিত মর্জিনা লতিফ ট্রাষ্টের উদ্যোগে জনপ্রতিনিধিদের মাধ্যমে তিনি তৃণমূল পর্যায়ের অসহায় সাধারন মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। অসংখ্য মানুষের কর্মের ঠিকানার জায়গা ছিলেন তিনি। পাবনা চেম্বার অব কমার্সের সভাপতি, আরিফপুর সদর গোরস্থান কমিটির সভাপতি, মনসুর আলী বিশ^াস ওয়াকফ এষ্টেট এর মোতোয়াল্লী, পাবনা রাইফেল ক্লাবের সাবেক সহ সভাপতি, বনমালী ইনষ্টিটিউটের আজীবন সদস্য, রেড ক্রিসেন্ট সোসাইটি পাবনার আজীবন সদস্য, আরিফপুর জে ইউ এস ফাজিল মাদ্রাসার সভাপতি, মর্জিনা লতিফ ট্রাষ্টের মহাসচিব, পাবনা সেবা হাসপাতালের সহ সভাপতিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন তিনি। বিভিন্ন সময়ে পাবনার রাজনৈতিক ক্রাইসিসে বিভিন্ন দলের মাঝে সমন্বয় সাধন করতেও একজন অভিভাবকের মতো ভূমিকা রাখেন তিনি। আজ বৃহস্পতিবার বাদ আসর আরিফপুর সদর গোরস্থান ঈদগাহ মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপরে আরিফপুর সদর গোরস্থানে তাকে দাফন করা হবে বলে পারিবারিক সূত্র জানায়। মরহুমের ছোটো ছেলে বিশিষ্ট ব্যবসায়ী লতিফ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও আক্তার প্রোপাটির্জ এর ব্যবস্থাপনা পরিচালক মো. আক্তার বিশ^াস সকল পরিচিতজন ও শুভানুধ্যায়ীদের কাছে তার মরহুম পিতার জন্য দোয়া প্রার্থনা করেছেন। দৈনিক ইছামতি পরিবার খ্যাতিমান, পরোপকারী ও সদালাপী ব্যবসায়ী আলহাজ¦ আব্দুল লতিফ বিশ^াসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

