স্টাফ রিপোর্টার : ফরিদপুরে গাজ্জালী মুন্সি হত্যার প্রতিবাদে ও জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন বিক্ষোভ হয়েছে উপজেলার মধ্য পুংগলী গ্রামে। গতকাল এ কর্মসূচী পালন করেন স্থানীয় এলাকাবাসী।
মানববন্ধনে বক্তারা বলেন, পূর্ব বিরোধের জেরে গত বৃহস্পতিবার সকালে স্থানীয় দুই পক্ষের সংঘর্ষ হয়৷ এতে বেশ কয়েকজন আহত হয়। এতে গুরুতর আহত গাজ্জালী মুন্সীকে হাসপাতালে নেবার পথে মারা যায়। ঘটনায় উভয়পক্ষ থানায় মামলা দায়ের করলে পুলিশ ২ জনকে গ্রেপ্তার করে। স্বজন ও এলাকাবাসীর অভিযোগ, হত্যায় জড়িত মুল আসামীরা এখনও ধরা ছোঁয়ার বাইরে। পুলিশ তাদের গ্রেপ্তার করছে না। অবিলম্বে গাজ্জালী মুন্সী হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও ফাঁ*সির দাবি জানান তারা। এ সময় বক্তব্য দেন নিহতের মেজো ভাই ইউনুস আলী, হারিম মুনসি, নিহতে স্ত্রী শিউলি বেগম, মা বেলি খাতুনসহ অনেকে। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল স্থানীয় সড়ক প্রদক্ষিণ করে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

