আটঘরিয়া প্রতিনিধি : আটঘরিয়া উপজেলা বিএনপি ও পৌর বিএনপির আয়োজনে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৭তম জন্ম বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকালে দেবোত্তর বাজার প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আটঘরিয়া পৌর বিএনপির সাবেক সভাপতি আওরঙ্গজেব বাচ্চু। প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আতাউর রহমান রানা। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাজপাড়া ইউপি চেয়ারম্যান ফারুক আহমেদ খান, সাবেক যুগ্ম আহবায়ক মনোয়ার হোসেন আলম, সাবেক সাংগঠনিক সম্পাদক আছিম উদ্দিন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমজাদ হোসেন তুষার, বিএনপি নেতা আবু মুসা পিকে। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান মিলন। উক্ত দোয়া ও আলোচনা সভায় ও দোয়া মাহফিলে উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
