নিজস্ব প্রতিনিধি : জেলার আটঘরিয়ার দেবোত্তর ডিগ্রী কলেজে “পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণের ভূমিকা” শীর্ষক এক আলোচনা সভা ও বৃক্ষরোপণ করা হয়েছে। গতকাল বেলা ১১টায় কলেজের ইংরেজি বিভাগের সহকারি অধ্যাপক আবুল কালাম আজাদের উপস্থাপনায় ও কলেজ অধ্যক্ষ সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক, বিশিষ্ট সাংবাদিক-কলামিস্ট আব্দুল হামিদ খান। কলেজের হলরুমে অনুষ্ঠিত এ আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন কলেজের ভাইস প্রিন্সিপ্যাল রফিকুল ইসলাম হেলাল, সহকারি অধ্যাপক আব্দুস সামাদ, সহকারি অধ্যাপক নীহার আফরোজ জলি ও ছড়াকার মহসিন আলি। প্রধান অতিথি পরিবেশবিদ আব্দুল হামিদ খান তার বক্তব্যে বলেন, আমরা সবাই দীর্ঘদিন বাঁচতে চাই, কেউ মরতে চাই না। তাও আবার বাঁচতে চাই সুস্থ্য-সবলভাবে। কিন্তু সুস্থ্য জীবনযাত্রার অপরিহার্য শর্ত হচ্ছে সুন্দর ও নির্মল পরিবেশ। এই নির্মল পরিবেশ, বিশুদ্ধ বায়ু পেতে হলে আমাদের পরিবেশের সুরক্ষা নিশ্চিত করতে হবে। সর্বক্ষেত্রে আজ পরিবেশের মারাত্মক বিপর্যয় ঘটছে। তাই পরিবেশ চিন্তা আজ সারাবিশে^ই সর্বাধিক গুরুত্ব পাচ্ছে। পরিবেশের সুরক্ষা ও সবুজায়ন সুস্থ্য জীবন যাপনের অন্যতম অনুষঙ্গ। তাই পরিবেশ ও সুস্থ জীবনের জন্য সকলকে বৃক্ষরোপণ করতে হবে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

