নিজস্ব প্রতিনিধি : পাবনা সদরের টেবুনিয়া কে জে এ (কাজী জাহানারা আলতাফ) কিন্ডার গার্টেন এন্ড হাইস্কুলের ১২তম বর্ষপুর্র্তি, বৃত্তি প্রদান, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণ উপলক্ষে শনিবার স্কুল মাঠে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুরুতেই পবিত্র কোরআন তেলওয়াত করেন প্রতিষ্ঠানের ধর্মীয় শিক্ষক মাওলানা আবুল কালাম আজাদ। প্রতিষ্ঠানের সাবেক সভাপতি আটঘরিয়া সরকারি কলেজের মার্কেটিং বিভাগের বিভাগীয় প্রধান সহকারি অধ্যাপক বাবুল আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুস সামাদ খান মন্টু। বিশেষ অতিথি ছিলেন জেলা ফ্যামিলি প্লানিং অফিসার ডাক্তার আব্দুল বাতেন। আমন্ত্রিত অতিথি ছিলেন ঈশ^রদী মহিলা কলেজের সমাজকর্ম বিভাগের সহকারি অধ্যাপক পারভীন সুলতানা। অনুষ্ঠানে বক্তব্য দেন প্রতিষ্ঠানের কার্য নির্বাহী পরিষদের সাবেক সহ সভাপতি সাংবাদিক ও কলামিস্ট এবাদত আলীসহ ফারজানা আলম ও প্রথম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস প্রমুখ। এসময় প্রতিষ্ঠানের কার্য নির্বাহী পরিষদের উপদেষ্টা সাংবাদিক ও নাট্যকার এইচ কে এম আবু বকর সিদ্দিক, সাবেক সদস্য আলহাজ হাসান মল্লিক ও লতিফা আক্তার রিতা, বিশিষ্ট সমাজ সেবক ইউনুছ আলী, রেল বিভাগের সাবেক কর্মকর্তা ইসমাইল বিশ^াস, টেবুনিয়ার বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ কাজী আবদুর রাজ্জাক, কাজী জাহাঙ্গীর আলম, হাসান আলীসহ তিন শতাধিক ছাত্র-ছাত্রী, সকল শিক্ষক বৃন্দ, অভিভাবক মন্ডলী ও এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অতিথিদের অভ্যর্থনা জানান প্রতিষ্ঠানের অধ্যক্ষ কাজী মিনারা সেলিম এবং পরিচালক ওসমান গণি সেলিম। অনুষ্ঠান পরিচালনা করেন আব্দুল কাদের ও ইয়াসমিন আক্তার যুথি।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
