স্টাফ রিপোর্টার : বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষাবিদ ইদ্রিস আলী বিশ^াস আর নেই। শনিবার সকাল ৬টায় ঢাকার ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ^াস ত্যাগ করেছেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ইদ্রিস আলী বিশ^াস পাবনা জেলা আওয়ামীলীগের উপদেষ্টা ছিলেন৷ তিনি পৌর এলাকার গোপালপুর মহল্লার বাসিন্দা এক সময়ের বিশিষ্ট ব্যবসায়ী মরহুম ইউসুফ আলী বিশ^াসের ছেলে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি দুই ছেলে রেখে গেছেন। আজ রোববার বাদ জোহর পাবনা জিলা স্কুল মাঠে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হবে এবং আরিফপুর সদর গোরস্তানে দাফন করা হবে বলে পারিবারিকভাবে জানা গেছে। ইদ্রিস আলী বিশ^াস ১৯৪৬ সালে জন্মগ্রহণ করেন। প্রথম শ্রেণি থেকে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত পাবনা জিলা স্কুলে পড়ালেখা শেষে, ফৌজদারহাট ক্যাডেট কলেজে ভর্তি হন এবং সেখান থেকে এইচএসসি সমমান উত্তীর্ণ হন। পরবর্তীতে ঢাকা বিশ^বিদ্যালয় থেকে ভূগোলে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। তিনি কর্মজীবন শুরু করেন কৃষি ব্যাংকের অফিসার হিসেবে। পরবর্তীতে পারিবারিক ব্যাবসার দায়িত্ব গ্রহন করে সততা, নিষ্ঠা ও প্রজ্ঞার মাধ্যমে পাবনা জেলার স্বনামেখ্যাত ব্যবসায়ী, শিক্ষানুরাগী ও সমাজসেবক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সামর্থ্য হন। শিক্ষাক্ষেত্র ও মানবকল্যাণে তাঁর অবদান অনন্য। তিনি “সালেহা খাতুন আদর্শ স্কুল অ্যান্ড কলেজ” প্রতিষ্ঠা করেন, তিনি আজীবন সমাজ উন্নয়ন, শিক্ষা বিস্তার ও মানবসেবায় নিবেদিত ছিলেন। তাঁর দীর্ঘ কর্মজীবনে তিনি অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি, পাবনা রাইফেলস ক্লাবের সহ-সভাপতি, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পাবনা ইউনিটের সহ-সভাপতি, বিসিক শিল্প মালিক সমিতি পাবনার সাবেক সভাপতি, নাসিব পাবনা জেলা শাখার সভাপতি। চাউল কল মালিক সমিতি, পাবনা জেলার সভাপতি, আদর্শ মহিলা কলেজ, পাবনার প্রতিষ্ঠাতা সাবেক অধ্যক্ষ, রোটারি ক্লাব অব এভারগ্রিণ, পাবনার প্রেসিডেন্ট ছিলেন। তার মৃত্যুতে নানা মহলে শোকের ছায়া নেমে আসে। মরহুমের পরিবারের পক্ষ থেকে সকলকে নামাজে জানাজায় শরিক হতে অনুরোধসহ তার রুহের মাগফেরাত কামনায় দোয়া প্রার্থনা করা হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

