মাসুদ রানা : আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নের চৌবাড়িয়া গ্রামে অসহায় দু:স্থদের মাঝে ১০ কেজি করে চাউল বিতরণ করা হয়। গতকাল বিকালে চৌবাড়িয়া চার মাথা মোড়ে দুই নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাহীন হোসেনের সভাপতিত্বে ২০ জন বিধবা নারীর মাঝে ১০ কেজি করে চাউল বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক আতাউর রহমান রানা। অন্যান্যের মধ্যে একদন্ত ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আকবর আলী আকু, সাংগঠনিক সম্পাদক সেলিম হোসেন, ডেঙ্গারগ্রাম ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক আশরাফ আলী, ২নং ওয়ার্ড সাধারণ সম্পাদক লুৎফর রহমান, ৫নং ওয়ার্ড সভাপতি আফাজ উদ্দিন নছা, রবিউল ইসলাম রবি, কর্মজীবী দলের সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক তৈয়ব আলী, একদন্ত উচ্চ বিদ্যালয়ের সভাপতি সেলিম হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

