স্টাফ রিপোর্টার : এন্টি মাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স প্রতিরোধে ইমাম গায্যালী স্কুল এন্ড কলেজে শিক্ষার্থীদের মাঝে ঔষুধ প্রশাসন অধিদপ্তর পাবনার উদ্যোগে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। স্কুলভিত্তিক সেমিনারের অংশ হিসেবে গতকাল অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সম্মানিত অতিথি থেকে বক্তব্য দেন সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা ঔষুধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হাসান। শুভেচ্ছা বক্তব্য দেন ইমাম গায্যালী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সুরাইয়া সুলতানা। সেমিনারে সকলকে ঔষুধ সেবনের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করার আহবান জানানো হয়। চিকিৎসকের পরামর্শের বাইরে অসাবধনতাবশত বেশি সেবন করলে তার ক্ষতিকর প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে উল্লেখ করে এদিকেও সকলকে সাবধানী হতে বলা হয়। বিশেষ করে এন্টিবায়োটিক সেবনের ক্ষেত্রে আরো সাবধানী হতে সকলকে পরামর্শ প্রদান করা হয়। সেমিনারে এন্টিবায়োটিক কি, কেনো এন্টিবায়োটিক আমাদের শরীরের রেজিস্ট্যান্স হচ্ছে এবং তা প্রতিরোধে কি করণীয়, এন্টিবায়োটিকের ফুল কোর্স সম্পূর্ণ করা, প্রেসক্রিপশন ব্যতীত এন্টিবায়োটিক কেনা থেকে বিরত থাকা, একজন ফিজিশন এর পরামর্শ ব্যতীত এন্টিবায়োটিক না কেনা বা তা না সেবন করাসহ নানা বিষয়ে আলোচনা করা হয়। সেমিনারে অংশগ্রহনকারী শিক্ষার্থীদের মাঝে টিনু মিনু ও সুপারবাগ নামের একটি শিক্ষনীয় সচেতনতামূলক বই উপহার হিসেবে প্রদান করা হয়। সেমিনারে উক্ত প্রতিষ্ঠানের ৭৫০ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

