মহসীন মল্লিক : পাথরভর্তি ট্রাকে ১৫০ বোতল ফেনসিডিল ও ১৫ বোতল বিদেশি মদসহ ২ জনকে আটক করেছে বেড়া থানা পুলিশ। সোমবার বিকালে ঢাকা-পাবনা মহাসড়কের বেড়া উপজেলার কাগমারি এলাকা থেকে এসব মাদকদ্রব্য জব্দ করে পুলিশ। এ সময় ট্রাক ও ট্রাকের চালকসহ দুজনকে আটক করা হয়। আটকরা হলেন মানিকগঞ্জ দৌলতপুর থানার হাবিবুর রহমানের ছেলে ও ট্রাক চালক সামাউল (৩১) এবং একই এলাকার কুসুম মন্ডলের ছেলে ও ট্রাকের হেলপার রফিকুল (৩০)। বেড়া মডেল থানার অফিসার ইনচার্জ এ. কে. এম হাবিবুল ইসলাম জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি ভুরুঙ্গামারী থেকে ঢাকার গাবতলীর উদ্দেশ্যে পাথর বোঝাই ট্রাকে রওনা দিচ্ছে তাতে মাদকদ্রব্য রয়েছে। এমন তথ্যের ভিত্তিতে পাথরভর্তি ট্রাক (ঢাকা মেট্রো – ১৫-৪৮১৯) থামিয়ে তল্লাশী করে উল্লেখিত মাদকদ্রব্য উদ্ধার করেন তারা। যার আনুমানিক বাজার মূল্য ৩ লাখ টাকা। ধৃত আসামীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

