পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে বেসরকারী খাতের পূবালী ব্যাংক পিএলসি’র ‘ডিজিটাল ও রিটেইল প্রোডাক্ট’ নিয়ে এক আলোচনা সভা গতকাল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. নজরুল ইসলাম। পূবালী ব্যাংক থেকে ছিলেন রাজশাহী আঞ্চলিক কার্যালয়ের অঞ্চল প্রধান এবং উপমহাব্যবস্থাপক সাজিদুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূবালী ব্যাংকের পাবনা শাখার প্রধান সাজ্জাদ হোসেন। অনুষ্ঠানে বিশ^বিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, চেয়ারম্যান, দপ্তর প্রধান ও ঊর্ব্ধতন কর্তকর্তাগণ উপস্থিত ছিলেন। এ ছাড়াও ব্যাংকের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং বুথ বিশ্ববিদ্যালয়ে ১৮ অক্টোবর থেকে শুরু হয়ে চলমান আছে। উপ-উপাচার্য অধ্যাপক ড. নজরুল ইসলাম এ বিষয়ে বলেন, ‘সরকারের একার পক্ষে কোনো প্রতিষ্ঠানকে ভালোভাবে দাঁড় করানো অনেক সময় কিছুটা কঠিন হয়ে পড়ে। সবার সহযোগিতা আমাদের লাগবে। আমরা প্রত্যাশা করি, তাঁরা সবসময় আমাদের সাথে থাকবে। তবে ভালো সেবা যে দিবে, আমরা সেখানেই যাব। ভালো প্রোডাক্ট হলে আমরা গ্রহণ করব। বৃক্ষরোপণ করার জন্য আর্থিক সহায়তা প্রদানের জন্য তিনি পূবালী ব্যাংকে ধন্যবাদ জানান।’ উপ মহাব্যবস্থাপক সাজিদুর রহমান বলেন, ‘বাংলাদেশ ব্যাংক টার্গেট নির্ধারণ করেছে ২০২৭ সালের মধ্যে ৫০ ভাগ এবং ২০৩১ সালের মধ্যে ১০০ ভাগ ক্যাশলেস লেনদেন হবে ব্যাংকিং কার্যক্রমে। ঘরে বসেই ব্যাাংকিং লেনদেন পরিচালিত হবে। তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানান। কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি (সিএসআর)’র জায়গা থেকে গাছ লাগানো কর্মসূচি পরিচালনা করা হয় বলে জানান। ব্যাংকের ঊর্ব্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে বিশ^বিদ্যালয়ের জন্য ল্যাব করার বিষয়ে তিনি কথা বলেন। বিশ^বিদ্যালয়ে ইলেকট্রনিক বুথ করার ব্যাপারেও আগ্রহ প্রকাশ করেন।’ অনুষ্ঠান শেষে ক্যাম্পাসে বৃক্ষরোপণ করা হয়। (জনসংযোগ দপ্তর,পাবিপ্রবি)
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

