পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের লেকে গতকাল মঙ্গলবার দুপুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। জেলা মৎস্য অফিসের উদ্যোগে তিন প্রজাতির ১৪০ কেজি মাছের পোনা অবমুক্ত কররেন উপ উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম ও জেলা মৎস্য কর্মকর্তা দীপক কুমার পাল ।এসময় উপ উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম বলেন, জেলা মৎস্য অফিস এর আগেও আমাদের শিক্ষার্থীদের কথা বিবেচনা করে মাছের পোনা অবমুক্ত করেছেন। তারই ধারাবাহিকতায় এবারও পোনা অবমুক্ত করলেন। এগুলো বড় হলে এর উপকার শিক্ষার্থীরা পাবেন। তিনি শিক্ষার্থীদের ছোট মাছ না ধরার জন্য আহবান জানান। জেলা মৎস্য কর্মকর্তা দীপক কুমার পাল বলেন, বিশ^বিদ্যালয়ের লেক মাছ চাষের জন্য আদর্শ জায়গা। এখানকার শিক্ষার্থীদের আমিষের কথা চিন্তা করে আমরা রাজস্ব খাতের আওতায় ২০২৫-২০২৬ অর্থ বছরে ১৪০ কেজি মাছের পোনা অবমুক্ত করলাম। ভবিষ্যতেও এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে। এ সময় প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান খান, ছাত্র উপদেষ্টা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রাশেদুল হক, এষ্টেট এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সুজা উদ্দিন, মৎস্য অফিসের খামার ব্যবস্থাপক ড. মনা আশিষ চৌধুরী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আব্দুল হালিম ও মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা শারমিন আক্তার উপস্থিত ছিলেন। (জনসংযোগ দপ্তর,পাবিপ্রবি)
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

