স্টাফ রিপোর্টার : রাজশাহী রেঞ্জে ওয়ারেন্টের টার্গেট পুরন সম্ভব হওয়ায় গ্রেফতারী পরোয়ানা তামিলকারী শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন সদর থানার অফিসার ইনচার্জ কৃপা সিন্ধু বালা। গত ১৮ জানুয়ারি রেঞ্জ ডিআইজির কার্যালয়ের পদ্মা কনফারেন্স হলরুমে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বিপিএম (বার), পিপিএম তার হাতে ক্রেস্ট, সার্টিফিকেট এবং অর্থ পুরষ্কার হিসেবে তুলে দেন। এ সময় রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন বিপিএমসহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সদর থানার অফিসার ইন চার্জ কৃপা সিন্ধু বালা জানান, পুলিশ সুপার আকবর আলী মুন্সীর সার্বক্ষনিক দিক নির্দেশনা, অনুপ্রেরণা ও উৎসাহের কারনে এটি সম্ভবপর হয়েছে। একইসাথে তিনি অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ), অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), সদর সার্কেল পাবনাসহ থানার অফিসার ও ফোর্স সকলের কাছে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
