স্টাফ রিপোর্টার : কবি ও কবিতার সংগঠন মহীয়সী সাহিত্য পাঠচক্র ও কাব্যশ্রী লেখকচক্র এর আয়োজনে গতকাল একুশে পদকপ্রাপ্ত দেশবরেণ্য কবি ওমর আলীর ৮৬তম জন্মদিন পালন কবিতাপাঠ ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। মহীয়সীর সভাপতি রেহানা সুলতানা শিল্পীর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন কবি, চিকিৎসক ও মহীয়সী সাহিত্য পাঠচক্র এর উপদেষ্টা ডা. সরওয়ার জাহান ফয়েজ, কবি, প্রাবন্ধিক আব্দুদ দাইন সরকার, নোঙর প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক হাসানুজ্জামান, মহীয়সী সাহিত্য পাঠচক্র এর উপদেষ্টা সঙ্গীত শিল্পী মাজহারুল ইসলাম, নদী গবেষক ড. মনছুর আলম, কবি, ছড়াকার ও পরিচালক দেওয়ান বাদল, কবি ও গল্পকার এনামুল হক টগর, কবি আদ্যনাথ ঘোষ, দৈনিক বিবৃতিরর বার্তা সম্পাদক কাজী মাহবুব মোর্শেদ বাবলা। কবিতা পাঠ করেন কবি ও বাচিকশিল্পী সৈয়দা জহুরা ইরা , কবি ও গল্পকার কথা হাসনাত, কবি সাইদা আখতার কল্পনা, কবি মোহাম্মদ আলী, কাব্যশ্রী লেখকচক্র এর সাধারণ সম্পাদক কবি মো. শফিউল্লাহ, কবি শামীমা সীমা। অনুষ্ঠানে দীপালয় সম্পাদক হাফিজুর রহমান রিপন, সাতবাড়িয়া ডিগ্রী কলেজ এর ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক জামাল উদ্দীন ও সংস্কৃতি ব্যক্তিত্ব রোকনুজ্জামা সনজু উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির সার্বিক তত্বাবধায়নে ছিলেন কাব্যশ্রী লেখক চক্র এর সভাপতি ডিএএস সোহাগ।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

