সুজানগর (পাবনা) প্রতিনিধি ঃ বাংলাদেশের মধ্যে পেঁয়াজ আবাদে প্রথম পাবনার সুজানগরে মুড়িকাটা বা আগাম পেঁয়াজ আবাদের ধুম পড়েছে। উপজেলার বড় ও প্রান্তিক থেকে শুরু করে সকল পর্যায়ের কৃষক এখন মুড়িকাটা পেঁয়াজ আবাদে ব্যস্ত।
উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা যায়, এ বছর উপজেলার ১০টি ইউনিয়নে ১৬‘শ ৭০হেক্টর জমিতে মুড়িকাটা পেঁয়াজ আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কিন্তু গত বছর মুড়িকাটা পেঁয়াজের বাজার ভাল হওয়ায় এ বছর আবাদ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে উপসহকারী কৃষি কর্মকর্তা সাইদুল ইসলাম জানান। তবে প্রতিকূল আবহাওয়ার কারণে এবার মূলকাটা পেঁয়াজ আবাদ দেরিতে শুরু হয়েছে। উপজেলার গোপালপুর গ্রামের কৃষক বিল্লাল হোসেন বলেন মুড়িকাটা পেঁয়াজ আবাদের উপযুক্ত সময় অক্টোবর মাসের প্রথম সপ্তাহ থেকে। কিন্তু এ বছর অতি বৃষ্টির কারণে দ্বিতীয় সপ্তাহ থেকে আবাদ শুরু করতে হয়েছে। ইতিমধ্যে চরাঞ্চলের অধিকাংশ উঁচু জমিতে মুড়িকাটা পেঁয়াজ আবাদ সম্পন্ন হয়েছে। বর্তমানে চলছে নিচু জমিতে মুড়িকাটা পেঁয়াজ আবাদ। আগামী ১০/১২দিনের মধ্যে সকল পর্যায়ের জমিতে মুড়িকাটা পেঁয়াজ আবাদ সম্পন্ন হবে বলে উপজেলার দুর্গাপর গ্রামের কৃষক কামরুজ্জামান জানান। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আসাদুজ্জামান বলেন বর্তমানে মৌসুমী পেঁয়াজের বাজার ভাল। হয়তো মুড়িকাটা পেঁয়াজের বাজারও ভাল হতে পারে। সেকারণে উপজেলার অধিকাংশ কৃষক কম বেশি মুড়িকাটা পেঁয়াজ আবাদ করছেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

