বাংলাদেশ কবিতা সংসদ, প্রধান কার্যালয়, পাবনার বার্ষিক সাহিত্য সম্মেলন প্রস্তুতি সভা সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি মানিক মজুমদার এর সভাপতিত্বে গতকাল কবিতা সংসদ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সংসদের ৩২ বর্ষপূর্তি উপলক্ষে আগামী ৮ নভেম্বর শনিবার দিনব্যাপী বেসরকারি উদ্যোগে আন্তর্জাতিক পর্যায়ে বর্ণাঢ্য বাঙালি সাহিত্য সম্মেলনের আয়োজন এর সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ উপলক্ষ্যে শিশু কিশোরদের শিক্ষামূলক প্রতিযোগীতা ২ নভেম্বর রোববার গোপালপুর শিশু শিক্ষা নিকেতন পাবনায় অনুষ্ঠিত হবে। সম্মেলনে অংশগ্রহণকারীদের সম্মেলন সনদ ও দূরবর্তী জেলার কবি সাহিত্যিকদের ১দিনের থাকা দুপুরের খাবারের ব্যবস্থা থাকবে। সম্মেলনে প্রকাশনা উৎসব, কবিতা পাঠ, সেমিনার ও সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য গুণীজন সম্মাননা প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়। অংশগ্রহণে আগ্রহীদের আগামী ৫ নভেম্বর ২৫ এর মধ্যে নিবন্ধন ফি ৫ শত টাকা সহ সংক্ষিপ্ত জীবনী ও ছবি সভাপতি/সম্পাদক, বাংলাদেশ কবিতা সংসদ, বানী বিনা কমপ্লেক্সের দক্ষিণে, পাবনা-৬৬০০ ঠিকানায় প্রেরণের জন্য আহ্বান জানানো হয়েছে। সংসদের প্রবীণ জীবন সদস্য রীতা আলী (পাবনা) ও ডা. দেবপ্রসাদ ঢালী (খুলনা) বার্ধক্যজনিত রোগে মৃত্যুবরণ করায় তাদের আত্মার শান্তি কামনায় ১মিনিট নিরবতা পালন করা হয়।। গঠনতন্ত্র মোতাবেক আবেদন প্রাপ্তি সাপেক্ষে মোঃ সহিদুর রহমান(রাজবাড়ী) জী,স নং ৩৭৭, দেবাশীষ কুমার কুন্ডু, (রাজবাড়ী) জী,স নং ৩৭৮, মমতাজ রোজ কলি,(পাবনা) জী,স নং ৩৭৯ ও হুমায়ুন কবির (রাজশাহী) জী,স নং ৩৮০ জীবন সদস্য পদ প্রদান করা হয়। সাহিত্য সম্মেলন বাস্তবায়নে সর্বস্তরের সংস্কৃতিকর্মীদের আন্তরিক সহযোগীতা কামনা করা হয়েছে। (প্রেসবিজ্ঞপ্তি)
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
