স্টাফ রিপোর্টার : পাবনা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ বিশিষ্ট শিক্ষাবিদ মরহুম প্রফেসর মোহাম্মদ আব্দুল করিমের আত্মজীবনী গ্রন্থ “জীবনের বিন্দু বিসর্গ” এর মোড়ক উম্মোচন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় মরহুমের রাধানগরস্থ নিজ বাড়িতে এ মোড়ক উম্মোচন করেন প্রফেসর আব্দুল করিমের সহধর্মীনী মোছা. লতিফা খাতুন। এসময় আত্মজীবনী গ্রন্থ “জীবনের বিন্দু বিসর্গ” এর উপর আলোচনা করেন বিশিষ্ট প্রফেসর মো. কামরুজ্জামান, প্রফেসর আহসান হাবিব, প্রফেসর আব্দুর রাজ্জাক, কবি ও কথা সাহিত্যিক আখতার জামান, ড. মোহাম্মদ আব্দুর রউফ, কবি ও ছড়াকার দেওয়ান বাদল, কেবিএম এম মোসলে, মোহাম্মদ জিয়াউল হক, এ এস এম কামরুল ইসলাম মালিথা, কাজি সারওয়ার রহমান মুকুল, সাংবাদিক আর কে আকাশ, শিক্ষক আব্দুল কাদের মিঠু ও মরহুমের বড় মেয়ে মুসাররত জবীন স্নিগ্ধা। আলোচনাসভা শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

