স্টাফ রিপোর্টার : পাবনা জেনারেল হাসপাতালে বাড়ছে ডায়রিয়ার রোগীর সংখ্যা। আবহাওযা পরিবর্তনের কারনে শিশুসহ নানা বয়সীরা আক্রান্ত হচ্ছেন ডায়রিয়াতে। রয়েছে শয্যা স্বল্পতা, সাথে টয়লেটের সংকটে ভোগান্তি চরমে রোগী ও স্বজনদের। হাসপাতালের সূত্রে জানা গেছে, গেলো ২৪ ঘন্টায় ডায়রিয়ার নতুন রোগী ভর্তি হয়েছেন ৩৬ জন। হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে বেড রয়েছে মাত্র ১৬টি, কিন্তু বর্তমানে ভর্তি আছেন প্রায় একশ রোগী। বেডে জায়গা না পেয়ে অধিকাংশ রোগীকেই চিকিৎসা নিতে হচ্ছে খোলা জায়গায়। অন্যদিকে, পুরো ডায়রিয়া ওয়ার্ডের জন্য অপর্যাপ্ত টয়লেট। আর সেটিরও অস্বাস্থ্যকর পরিবেশ এবং পর্যাপ্ত সংখ্যক টয়লেটের অভাবে চরম ভোগান্তিতে পড়েছেন রোগী ও তাদের স্বজনরা। হাসপাতালের আরএমও ডা. জাহিদুল ইসলাম ডায়রিয়া রোগীর সংখ্যা বৃদ্ধি সম্পর্কে বলেন, প্রতি বছর এই সময়টাতে ডায়রিয়া রোগী কিছুটা বাড়ে। এই মৌসুমে খাবার দ্রুত নষ্ট হয়ে যায়, ফলে খাবারে জীবাণু জন্মায়। অনেকে সেই পচা বা বাসি খাবার খেয়ে ফেলেন। আবার অনেকেই বাইরে খোলা খাবার খান — এগুলোর কারণেই ডায়রিয়া বেড়ে যায়। তাই সবারই এসময় সচেতন হওয়া উচিত এবং নিরাপদ, ভালো খাবার খাওয়া উচিত। বেড সংকট ও চিকিৎসা ব্যবস্থার বিষয়ে জানতে চাইলে তিনি আরও বলেন, ১৬টি বেডের বিপরীতে বর্তমানে প্রায় একশ রোগীর চিকিৎসা চলছে। এমন চাপ চিকিৎসকদের জন্য যেমন কঠিন, রোগীদের জন্যও তেমনি কষ্টকর। যদি শয্যা সংখ্যা, ওষুধ ও খাবারের পরিমাণ বাড়ানো যায়, তাহলে আমরা আরও ভালোভাবে চিকিৎসা দিতে পারবো।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

