স্টাফ রিপোর্টার : পাবনা শহরের সদর হাসপাতাল প্রাচীরের সাথে সংলগ্ন সেন্ট্রাল হাসপাতালে নারী রোগীকে যৌন হয়রানির অভিযোগে হাসপাতালটির তিনজন কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এরা হলো পাবনা সদর উপজেলার গাছপাড়া এলাকার আবুল হোসেন (৩০), ভাঙ্গুড়া উপজেলার আব্দুল্লাহ আল মামুন (২৪) পাবনা পৌর সদরের চক পৈলানপুর এলাকার মোত্তাকিন বিশ^াস (৩৭)। শনিবার (১৮ অক্টোবর) মধ্য রাতে এ ঘটনা ঘটে। লিখিত অভিযোগে জানা গেছে, শনিবার রাতে পাবনা শহরের সদর হাসপাতাল সংলগ্ন সেন্ট্রাল হাসপাতালে এক রোগীর সিজারিয়ান অপারেশন করা হয়। অপারেশন শেষে রোগীকে ওয়ার্ডে নিয়ে যাওয়ার সময় হাসপাতালেরর এক কর্মী ওই নারী রোগীকে যৌন হয়রানির করে বলে স্বজদের কাছে অভিযোগ করেন ওই রোগী। ভুক্তভোগীর আত্মীয়-স্বজন প্রতিবাদ করতে গেলে ভুক্তভোগীর রোগীর স্বজন পাবনা সরকারী এডওয়ার্ড কলেজের ছাত্র রেদোয়ান আহমেদ শুভর সাথে প্রথমে হাসপালটির কর্মচারীদের বাকবিতন্ডা হয়। এক পর্যায় হাসপাতালের কর্মচারীদের সাথে বহিরাগতরা যোগ দিলে ছাত্রদের সাথে হাতাহাতি হয়। এ খবর সরকারী এডওয়ার্ড কলেজের ছাত্রদের মধ্যে ছড়িয়ে পড়লে ওই ছাত্রের সহপাঠিরা এসে হাসপাতালে অতর্কিত হামলা চালায় এবং হাসপাতালের বিভিন্ন স্থানে ভাংচুর করে বিশৃঙ্খলার সৃষ্টি করে। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে ও তিনজনকে আটক করে থানায় নিয়ে যায়। ঘটনার পর জেলা প্রশাসক ও সিভিল সার্জনের নির্দেশনায় হাসপাতালটির সকল কার্যক্রম সাময়িক বন্ধ রাখা হয়েছে। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, ভুক্তভোগী নারীর স্বামী মোমিন সরদার বাদী হয়ে রোববার সকালে একটি মামলা দায়ের করেছেন। পরে আটক হাসপাতালটির তিন কর্মীকে মামলায় গ্রেফতার দেখিয়ে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানে হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

