নিজস্ব প্রতিনিধি : পাবনা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সভা গতকাল রাতে ক্লাবের আইসিটি রুমে ক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক জহুরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত হয়। সভায় ক্লাব সংক্রান্ত নানামূখী আলোচনা ও সিদ্ধান্ত গ্রহন করা হয়। ক্লাবের ঐতিহ্যের ধারাবাহিকতা অক্ষুন্ন রেখে আগামী দিনের কিছু কর্মপরিকল্পনা গ্রহন করা হয়। সভায় ক্লাবের সিনিয়র সহ সভাপতি ছিফাত রহমান সনম, সহ সভাপতি এস এম আলাউদ্দিন, সহ সম্পাদক মোখলেছুর রহমান খান বিপ্লব, অর্থ সম্পাদক আবুল কালাম আজাদ, সাংস্কৃতিক সম্পাদক ইয়াদ আলী মৃধা পাভেল, ক্রীড়া সম্পাদক ইমরোজ খন্দকার বাপ্পি, দপ্তর সম্পাদক মনিরুজ্জামান শিপন, কার্যনির্বাহী সদস্য এ বি এম ফজলুর রহমান, সৈকত আফরোজ আসাদ সুশীল তরফদার, গোলাম খাজা সাদী, রফিকুল ইসলাম সুইট, আবু হাসনা মো. আইয়ুব, শাহীন রহমান, আরিফ আহমেদ সিদ্দিক, মিজানুর রহমান বক্তব্য দেন। সভা শেষে পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ক্লাবের সাধারন সম্পাদক জহুরুল ইসলামের অসুস্থ মা এবং ক্লাবের অসুস্থ সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা রবিউল ইসলাম রবি, আব্দুল কুদ্দুস চাঁদু, আব্দুল জব্বার, মোস্তাফিজুর রহমান চন্দন ও জুবায়েদ হোসেন খান মামুনের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করা হয়। এছাড়াও ক্লাবের সাবেক সভাপতি রুমী খন্দকারের একমাত্র মেয়ে মরহুমা অধ্যাপিকা জান্নাতুল ফেরদৌস মৌমিতার রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয় এবং ক্লাবের এ যাবতকালের প্রয়াত সকল সদস্যদের মাগফেরাত কামনা করে দোয়াসহ মোনাজাত করা হয়।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

