কৃẲচূড়া যুব সংঘ ও পাবনা উদ্যোক্তা কমিউনিটির উদ্যোগে শহরের বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে ১১ দিনের উদ্যোক্তা মেলা শেষ হয়েছে। সমাপনী দিনে ১৩ অক্টোবর সন্ধ্যায় সমাপনী অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা হামিদুল ইসলাম, কৃẲচূড়া যুব সংঘের সভাপতি ফারহানা রহমান, মেরা উদযাপন কমিটির আহবায়ক এস মুস্তাকিম সবুজ, সদস্য সচিব এস কে সাগর, পাবনা উদ্যোক্তা কমিউনিটির সভাপতি শিশির ইসলামসহ সূধীজনেরা উপস্থিত ছিলেন। গত ৩ অক্টোবর প্রধান অতিথি থেকে এ মেলার উদ্বোধন করেছিলেন বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী এ্যাড. শামছুর রহমান শিমুল বিশ^াস। ১১ দিনের এই মেলায় প্রতিদিনই ছিলো নানা বয়সী নারী পুরুষদের উপচে পড়া ভীড়। প্রতিদিন আয়োজন ছিলো মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। এই মেলার মাধ্যমে নতুন উদ্যোক্তা সৃষ্টি হবে ও সামাজিক অবক্ষয় থেকে নিজেদের মুক্ত করতে জীবনবোধ জাগাতে এ মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে মনে করেন আয়োজকেরা।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

