ক্রীড়া প্রতিবেদক : “মাদকমুক্ত দেশ গড়তে, ক্রীড়া হোক অনুপ্রেরণা” শ্লোগান নিয়ে পাবনার চাটমোহর পৌর বিএনপি ও অঙ্গসংগঠণ সমূহের আয়োজনে চাটমোহরে শুরু হচ্ছে তারেক রহমান ফুটবল ও ক্রিকেট টুর্ণামেন্ট।
এ উপলক্ষে মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদ শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত হয় বর্নাঢ্য র্যালী, গ্রুপ লটারি ও মাদক বিরোধী শপথ। এ উপলক্ষে এক অনুষ্ঠানে বক্তব্য দেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তাইজুল, ক্রীড়াবিদ আব্দুস সালাম সরকার, ডা. জিল্লুর রহমান, শরিফুল ইসলাম তোহা, আব্দুল মুত্তালিব, পৌর যুবদলের সদস্য সচিব তানভীর জুয়েল লিখন, এম এ কুদ্দুস শাহাবুল প্রমুখ। এই টুর্ণামেন্টের উদ্যোক্তা ও চাটমোহর পৌর বিএনপির সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তাইজুল বলেন, তারুণ্যের উচ্ছাস, ্ঐক্যের প্রতীক ও মাদকমুক্ত সমাজ গঠনের অঙ্গীকারকে ধারণ করে এই টুর্ণামেন্টের আয়োজন। তরুণ সমাজকে ক্রীড়ার মাধ্যমে ঐক্যবদ্ধ করা, শারীরিক ও মানসিক বিকাশ ঘটানো এবং মাদক ও অন্যায় থেকে দূরে রাখার অনুপ্রেরণা দেওয়া। গ্রুপ লটারি ও মাদক বিরোধী শপথ শেষে উপজেলা পরিষদ মহীদ মিনার চত্বর থেকে বের হয় বর্নাঢ্য র্যালী। র্যালীটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। আগামী ১৭ অক্টোবর বিকেল ৪টায় চাটমোহর সরকারি আরসিএন এন্ড বিএসএন মডেল পাইলট হাইস্কুল মাঠ বালুচরে তারেক রহমান ফুটবল ও ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন করা হবে। উদ্বোধনী খেলায় অংশ নেবে পৌরসভার ২ নং ওয়ার্ড ফুটবল দল ও ৩ নং ওয়ার্ড ফুটবল দল।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

