আটঘরিয়া প্রতিনিধি : স্বপ্ন গড়ি সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি এই শ্লোগানকে ধারণ করে আটঘরিয়া উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা উপজেলা সম্মেলন কক্ষে গতকাল সকালে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুল ইসলাম। বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা. সুপ্রভা রাণী, থানার অফিসার ইনর্চাজ ওসি শফিকুজ্জামান সরকার, কৃষি কর্মকর্তা মাহমুদা মোতমাইন্না, দেবোত্তর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা খাতুন, আনসার ভিডিপি কর্মকর্তা জেসমিন আক্তার, সমাজ সেবা কর্মকর্তা ইসমত জেরিন, সমবায় কর্মকর্তা জাকিয়া সুলতানা, ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন ব্যবস্থাপক অসিকুল ইসলাম প্রমূখ। সভায় বক্তারা কন্যাশিশুর সুরক্ষা প্রদান এবং শিশুদের ওপরে সকল প্রকার সহিংসতা ও নির্যাতন প্রতিরোধে নিজ নিজ পরিসর থেকে সকলকে কাজ করার আহবান জানান।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

