নিজস্ব প্রতিনিধি : পদ্মা ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি কর্মসূচির আওতায় পরিবেশ রক্ষায় সচেতনতা সৃষ্টি ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে ৪ শ টি সুপারি গাছের চারা বিতরণ করা হয়েছে। গতকাল এ কর্মসূচি পালন করেন তারা। পদ্মা ক্লাবের সভাপতি মামুন হোসেন এবং সাধারণ সম্পাদক শাহিনুর রহমানের নেতৃত্বে ক্লাবের সদস্যবৃন্দ দক্ষিণ কমোরপুর উচ্চ বিদ্যালয়, স্থানীয় প্রাথমিক বিদ্যালয়, পদ্মা কলেজ, এতিমখানা এবং আশেপাশের বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানে তা বিতরণ করেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ অপরিহার্য। প্রাণখোলা বিশুদ্ধ নি:শ^াসের জন্য সকলকে বৃক্ষ রোপণ করতে হবে। প্রত্যেকে যদি একটি করে গাছ রোপন করে তাকে পরিচর্যা করে বেড়ে তুলি, তবে তা আমাদের প্রকৃতিকে আরো সজীব ও সুন্দর এবং প্রাণবন্ত করবে। আমাদের পরিবেশ পারিপাশির্^কতার যত্ন আমাদেরকে নিতে হবে। পদ্মা ক্লাবের এমন উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয়রা।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

