মহসীন মল্লিক : সাঁথিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ স¤পাদক, বেড়া সরকারি ডিগ্রি কলেজের সাবেক ভিপি ও পাবনা-১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী সামছুর রহমান (ভিপি সামছুর) এর পিতা বিশিষ্ট সমাজ সেবক আক্কাস আলী মোল্লা বাংলাদেশ জাপান ফ্রেন্ডশিপ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সন্ধ্যায় ইন্তেকাল করেছেন (ইন্না-লিল¬াহ ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি ৫ ছেলে, ১ মেয়ে, নাতি নাতনী, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। তার শোকাহত বাড়িতে পৌছে শোকাচ্ছন্ন পরিবার সদস্যদের সমবেদনা জানান প্রখ্যাত শ্রমিক নেতা শিমুল বিশ^াস। আত্নীয় স্বজন বিএনপি জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী মরহুমের প্রতি শোক জানাতে তার ভবনে ভীড় জমান। এছাড়া বিএনপির চেয়াপারসন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী এ্যাড. সামছুর রহমান শিমুল বিশ^াস, বেড়া উপজেলা বিএনপি ও সাঁথিয়া উপজেলার বিএনপি সকল ইউনিটের নেতৃত্ববৃন্ধ, বেড়া ও সাঁথিয়া পৌর বিএনপির নেতৃবৃন্দ, সাঁথিয়া ও বেড়া প্রেসক্লাব, বিভিন্ন ব্যবসায়ী সংগঠন, শ্রমিক,পেশাজীবি, ও সামাজিক সংগঠন থেকে শোক জানিয়েছেন। বুধবার বাদ যোহর পুর্ব করমজা ঈদ গাহ ময়দানে বিশাল জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা নামাজ মরহুমের প্রতি স্মৃতি চারণ বক্তব্য দেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি এম এ আজিজ, সাঁথিয়া উপজেলা জামায়াতের আমীর মওলানা মোকলেছুর রহমান, বেড়া উপজেলা জামায়াতের সাবেক আমির কেন্দ্রীয় সূরা সদস্য ডা. আব্দুল বাসেত খান, বেড়া পৌর বিএনপি সভাপতি আলহাজ্ব ফজলুর রহমান ফকির বেড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ স¤পাদক রইচ উদ্দিন, বেড়া উপজেলা জামায়াতের আমীর মওলানা আতাউর রহমান প্রমূখ। পরে পুর্ব করমজা কবরস্থানে তাকে সমাহিত করা হয়।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

