স্টাফ রিপোর্টার : মহাসড়কে গাড়ি থামিয়ে প্রকাশ্যে ডাকাতি মামলার সন্দিগ্ধ ২ আসামীকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করেছে র্যাব-১২ এর চৌকষ অভিযানিক দল। গত ৩ অক্টোবর সিরাজগঞ্জে মহাসড়কে প্রাইভেট কার থামিয়ে ডাকাতি করা হচ্ছে, এমন একটা ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। কড্ডার মোড়ে ঢাকাগামী লেনে ২০-৩০ বছর বয়সী ১৪-১৫ জনের একটি ডাকাত দল দেশীয় অস্ত্র নিয়ে একটি প্রাইভেটকার থামিয়ে প্রাইভেটকারে থাকা ব্যক্তিদের মারধর করে এবং প্রাইভেটকার ভাঙচুর করে সঙ্গে থাকা মালামাল লুটপাট করে। ডাকাতির সময় ডাকাতদের প্রত্যেকের হাতে ছিলো তিন-চার ফুট লম্বা রামদার মতো দেশীয় অস্ত্র। তারা যাত্রীদের সর্বস্ব লুটে নিয়ে সড়কের পাশের ধানক্ষেতের অন্ধকার দিয়ে পালিয়ে যায়। ডাকাতির সময় প্রাইভেট কারের অন্তত ৪/৫ জন আহত হয়। ডাকাতির পর পরই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ ঘটনায় সিরাজগঞ্জ জেলার যমুনা সেতু পশ্চিম থানায় মামলা দায়ের করা হয়, মামলা নং-১, তারিখ-৫/১০/২৫। এরই ধারাবাহিকতায় র্যাব-১২, সিরাজগঞ্জ এর অধিনায়কের দিকনির্দেশনায় গত ৬ অক্টোবর বিকাল সাড়ে পাঁচটায় র্যাব-১২, সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল ২টি পৃথক অভিযান করে সিরাজগঞ্জ জেলার সদর থানার সয়দাবাদ ও কড্ডার মোড় এলাকায় ২ জন সন্দিগ্ধ আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়। উল্লেখ্য যে, আসামি মো. বাবু (৩৪), এর বিরুদ্ধে ডাকাতি ও দস্যুতা করার অপরাধে ১৫ টি মামলা এবং সাহা (২৯) এর নামে ৩ টি মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামীরা হলো সিরাজগঞ্জ জেলার সদর থানার মোহনপুর গ্রামের রহম আলী শেখের ছেলে মো. বাবু (৩৪) এবং একই থানার নতুন সয়দাবাদ এলাকার সহিদের ছেলে সাহা (২৯)। ধৃত আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সিরাজগঞ্জ জেলার যমুনা সেতু পশ্চিম থানায় হস্তান্তর করা হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
