স্টাফ রিপোর্টার : কৃẲচূড়া যুব সংঘ ও পাবনা কমিউনিটির উদ্যোক্তা মেলায় অংশ নেওয়া উদ্যোক্তারা পার করছেন ব্যস্ত সময়। ৫৩ টি ষ্টলে তারা নানা পণ্য নিয়ে বসেছেন। রকমারী পণ্য দেখতে ও সংগ্রহ করতে ষ্টলে ষ্টলে ভীড় নানা বয়সী মানুষদের। বিশেষ করে তরুনী ও যুবতীদের ভীড় লক্ষ্য করবার মতো। প্রতিদিনই সাংস্কৃতিক অনুষ্ঠানে মুগ্ধ হচ্ছেন দর্শক শ্রোতা। গতকাল মেলা মাঠে পা ফেলানোর জায়গা ছিলো না। প্রচন্ড ভীড়ে অস্থির সময় পার করেছেন মেলা সংশ্লিষ্টরা। এ মেলায় ষ্টল নিয়ে অংশ নিয়েছেন যারা তারা হলেন : শিল্প সমীকরণ প্রো. হুসনে আরা, চারু কারু প্রো. কাজী দিলরুবা আলম, পারিজাস কেক হাইজ প্রো. শর্মিলা ইয়াসমিন, বাংলার টেরাকোটা প্রো. আশিক হাসান, আব্দূর জহির নবীনবরণ ফুল, পাবনা বেবি টয়েস প্রো. জান্নাতুল ফেরদৌস, তিলং প্রো. মেহেদী হাসান, স্বদেশী মধু প্রো. আতিকুর রহমান, আচার ভান্ডার প্রো. মো ফারুক মন্ডল, ফাহিম বুটিক এন্ড হ্যান্ডিক্রাফট প্রো. সেলিনা ইসলাম, হিউম্যানিটি লাইট প্রো. ডক্টর এস কে মহাইমান, আয়াত কিচেন প্রো. নিশাত সুলতানা, সাদিয়া হ্যান্ডিক্রাফট প্রো. রাশেদ, সোয়াদ এন্টারপ্রাইজ প্রো. সিফাত ইসলাম, অভি সাহি চটপটি প্রো. আয়েশা সীমান্ত খান, আল রায়হান পারফিউম প্রো. মো. আব্দূর রহমান সুমন, আকাশ ফুট কর্নার প্রো. গোলাম মোওলা, মনিরা নার্সারি প্রো. সুলতান মাহমুদ, গহনা বাড়ি প্রো. রনি আহমেদ, আখি বুটিক এন্ড ফ্যাশন প্রো. আঁখি খাতুন, বাধন বুটিক প্রো. বাঁধন, টুম্পা বুটিক প্রো. বেগম রোকেয়া মনি, ইলা বুটিক প্রো. আসমা খাতুন, সহি হস্তশিল্প প্রো. মোহসিনা সেতু, ফিহা হ্যান্ডিক্রাফট প্রো. শাপলা, গিফট স্টোর এন্ড ফ্যাশন প্রো. ফাতেমা নুসরাত, আরজে গিফট কালেকশন প্রো. জবা, মায়ের দোয়া হ্যান্ডিক্রাফট প্রো. আমিনুল ইসলাম, পায়েল নকশি কাঁথা মুস্তারিন খাতুন, রিয়াদ নার্সারি আব্দুল্লাহ বিশ^াস। মেলাচত্বরে কসমেটিকস এর দোকানগুলোতে অনেক বেশি ভীড় মেয়েদের। এছাড়াও রয়েছে নয়নকাড়া ক্যাকটাসসহ নানা জাতের ফুলের গাছ, নকশী কাঁথা, থ্রিপিস, শাড়ির দোকানও রয়েছে। চোখে পড়ছে আচারের দোকান এবং নানান ফ্লেভারের কেকসহ নানা ধরনের মজাদার খাবার। আছে একটি বইয়ের দোকানও। চা কফি খেতে মেলার এক সাইডে রয়েছে দোকান। আর প্রতিদিন গান আর নৃত্যে জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠান। শহরবাসীর একঘেয়েমি যান্ত্রিকতা থেকে নিজেদের মুক্ত করতে প্রাণের সঞ্চার করেছে এই উদ্যোক্তা মেলা। মেলা চত্বরের সার্বিক দেখভাল করছেন কৃẲচূড়া যুব সংঘের সভাপতি বিশিষ্ট নারী উদ্যোক্তা ফারহানা রহমান ও কমিউনিটির উদ্যোক্তা পাবনার সভাপতি শিশির ইসলাম। মেলা উদযাপন কমিটির আহবায়ক এস মুস্তাকিম সবুজ ও সদস্য সচিব এস কে সাগর প্রতিনিয়ত মেলা চত্বরে অবস্থান করে মেলার সার্বিক তত্বাবধায়ন করছেন। তারা আগামী ১৩ অক্টোবর পর্যন্ত বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে চলমান উদ্যোক্তা মেলাতে শহরবাসীকে আমন্ত্রণ জানিয়েছেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

