আটঘরিয়া প্রতিনিধি : আটঘরিয়ায় হেলেনা খাতুন (৫৫) নামক এক গৃহবধূ গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। গতকাল সোমবার ভোররাতে এই ঘটনা ঘটে উপজেলার শ্রীকান্তপুর পূর্ব পাড়া গ্রামে। হেলেনা স্থানীয় শাহাতাব হোসেনের স্ত্রী বলে জানান স্থানীয় ইউপি সদস্য আব্দুল আউয়াল। পারিবারিক সুত্রে জানা গেছে, দীর্ঘ দিন ধরে পারিবারের মধ্যে কলহ বিবাদ লেগেই থাকত। ঘটনার দিন ভোররাতে এরই জের ধরে সবার অজান্তে সে ঘরের ডাবের সাথে ফাঁস নিয়ে ঝুলে থাকে। পরে বাড়ির লোকজন তাকে না দেখে আশেপাশে খোঁজা খুজি করতে থাকে। এবং তার ঘরের দরজা বন্ধ দেখে সন্দেহ হলে ঘরের দরজা ভেঙে গৃহবধূ হেলেনার মরদেহ উদ্ধার করে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
