স্টাফ রিপোর্টার : ইছামতি নদী খননের মাটি নদীর দুইপাড়ের ব্যক্তি মালিকানাধীন ফসলী জমি ও বসতবাড়ি পাশে রাখায় ক্ষতিপূরণ চেয়ে বিক্ষোভ মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন ক্ষতিগ্রস্ত ভূমি মালিকরা। গতকাল সোমবার দুপুরে বিক্ষোভ মিছিল করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ক্ষতিপূরণের দাবিতে ঘন্টাব্যাপি মানববন্ধন করেন পাবনা সদর উপজেলার গয়েশপুর ও আটঘরিয়ার একদন্ত ইউনিয়নের নদীর দুইপাড়ের ক্ষতিগ্রস্তরা। মানববন্ধনে ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, পাবনায় ইছামতি নদী পূনরুজ্জীবিতকরণ প্রকল্প বাস্তবায়নে সেনাবাহিনীর কর্তৃক ঠিকাদারি প্রতিষ্ঠান নদী থেকে উত্তোলিত মাটি নদীর তীরে ব্যাক্তি মালিকানাধীন ফসলী জমি, ফলের বাগান ও বসতবাড়ির পাশে রেখেছেন। দীর্ঘ সময় এই মাটি রাখায় একদিকে যেমন তিন ফসলের জমি নষ্ট হচ্ছে। অন্যদিকে কয়েক হাজার মানুষের বসতবাড়ি নষ্ট হয়েছে। তারা বলেন, দীর্ঘ সময় ফসলী জমিতে মাটি রেখে সেই মাটি এখন বিক্রি করা হচ্ছে। নদী থেকে মাটি উত্তোলনের সময় একবার ক্ষতিগ্রস্ত হয়েছেন। আবার মাটি বিক্রির সময় পূণরায় ক্ষতি করা হচ্ছে কৃষক ও বসতীদের। তাই জেলা প্রশাসনসহ পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ ও সরকার প্রধানের কাছে নদীপাড়ের বৈধ জমির মালিক ও বাসিন্দাদের যে ক্ষতি হয়েছে সেটি পূরণের জন্য আর্থিক ক্ষতিপূরণের দাবি করেন তারা। মানববন্ধনে বক্তব্য দেন জেলা কৃষক দলের সভাপতি আবুল হাসেম, ভুক্তভোগী জমির মালিক আশরাফুল ইসলাম, মাহাবুবুর রহমান, আব্দুল মজিদ, আজহার আলী, আব্দুল রশিদ, শামসুল ইসলাম, সলিম উদ্দিন প্রমূখ। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন ভুক্তভোগীরা। ভুক্তভোগী ভুমি মালিগণের প্রতিনিধিদের নিকট থেকে স্মারকলিপি গ্রহণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত ভূমির মালিকদের বিষয়টি সমাধানের আশ^াস দেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

