স্টাফ রিপোর্টার : বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী ও জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় প্রধান সমন্বয়ক প্রখ্যাত শ্রমিক নেতা এ্যাড. শামছুর রহমান শিমুল বিশ^াস বলেছেন, খেটে খাওয়া মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামকে বেগবান রাখতে হবে। শ্রমিকের ঘামে দেশের অর্থনিিতর চাকা ঘোরে, অথচ সব সময়ে শ্রমিকেরা থাকে অবহেলিত অপমানিত নির্যাতিত। শ্রমিকদের ইস্পাত কঠিন ঐক্যের মধ্য দিয়ে তাদের ভাগ্য উন্নয়নের সংগ্রামে সকলকে শামিল থাকতে হবে। মজলুম শ্রমিক মেহনতি মানুষের অধিকার আদায়ের আন্দোলনে পাবনার অতীত ঐতিহ্য রয়েছে। এখানকার শ্রমিকেরা কোনো দাম্ভিকতার তোয়াক্কা কখনো করেনি আগামী দিনেও করবে না। বিএনপি শ্রমিকদের কল্যাণে কাজ করেছে, এখনো করছে এবং এই ধারা অব্যাহত থাকবে। দেশের প্রগতিশীল সকল গণতান্ত্রিক আন্দোলনে শ্রমিকেরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। গণতন্ত্র পুন:উদ্ধারে ও জুলুমবাজ ফ্যাসিবাদী শাসন থেকে দেশপ্রেমিক মানুষদের উদ্ধারে শ্রমিকদের আন্দোলন ছিলো উল্লেখ করবার মতো। তাই আসুন আগামী দিনে একটি সুন্দর নির্বাচনের মাধ্যমে শ্রমিকদের কল্যাণী সরকার তথা ধানের শীষের সরকার প্রতিষ্ঠার মাধ্যমে আমাদের বিজয়কে সুনিশ্চিত করি। গতকাল সকালে পাবনার কেন্দ্রীয় বাস টার্মিনালে পাবনা জেলা শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত বিশাল কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা শ্রমিক দলের সভাপতি মো. আলাউদ্দিনের সভাপতিত্বে ও জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল গফুরের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও রেল শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম, রেল শ্রমিক দলের কার্যকরী সভাপতি আহসান হাবিব, জেলা বিএনপির সাবেক আহবায়ক শিক্ষাবিদ অধ্যক্ষ মাহাতাব উদ্দিন বিশ^াস, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক ও সরকারি এডওয়ার্ড কলেজের সাবেক ভিপি নূর মোহাম্মদ মাসুম বগা, ট্রাক ট্যাংকলড়ি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি শহিদুল্লাহ শেখ। সভায় জেলা, সদর থানা ও পৌর শ্রমিক দলের নেতৃবৃন্দ বক্তব্য দেন। সভায় বক্তারা তাদের বক্তব্যে, বাংলাদেশকে প্রগতি ও গনতান্ত্রিক ধারায় পরিচালনার জন্য শহীদ জিয়া, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের দল বিএনপিকে ক্ষমতায় আনতে হবে বলে প্রত্যয় ব্যক্ত করেন। তারা বিএনপির মনোনয়নপ্রাপ্ত দলীয় সকল প্রার্থীর বিজয়কে নিশ্চিত করার জন্য শ্রমিক দলের প্রতিটা নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবার আহবান জানান।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

