স্টাফ রিপোর্টার : র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এর অভিযানে একটি বিদেশি রিভলবারসহ এক যুবককে আটক করা হয়েছে। র্যাব-১২ পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার এনামুল হক জানান, র্যাবের একটি আভিযানিক দল শনিবার দিবাগত রাত ১টা ৪০ মিনিটের দিকে জেলার চাটমোহর উপজেলার কুয়াবাসি উত্তরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে উপজেলার ফৈলজানা ইউনিয়নের কুয়াবাসি বাজার থেকে কদমতলী বাজারগামী রাস্তার পাশে জনৈক আশরাফুলের বাড়ির পেছন থেকে রিপন মন্ডল (২৬) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি ওই এলাকার আদম মন্ডলের ছেলে। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি রিভলবার জব্দ করা হয়। র্যাবের দাবি, আটক রিপন মন্ডল দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র সংরক্ষণ ও ব্যবহার করে আসছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। জব্দকৃত আগ্নেয়াস্ত্র ও আটককৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাটমোহর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব। চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম বলেন, আটককৃতর বিরুদ্ধে অস্ত্র আইনে থানায় মামলা হয়েছে। রোববার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

