স্টাফ রিপোর্টার : পাবনা সদর থানার হিমাইতপুর ইউনিয়ন পরিষদের জায়গা ও ভবন পুন:উদ্ধারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। তাদের দাবি জায়গাটি ব্যবহার হোক জনকল্যাণে। বিগত সরকারের আমলে প্রশাসনের ওপরে প্রভাব খাটিয়ে জায়গাটি দখল করে ভবন নির্মাণ করে সেখানে পাঠাগার তৈরি করা হয়। তারা বলেন, নামমাত্র পাঠাগার হলেও এখানে নেই কোনো পাঠক, অহেতুক জায়গাটি দিন দিন সামাজিক অপরাধীদের কেন্দ্রবিন্দুতে পরিণত হচ্ছে। সেখানে রাখা হচ্ছে ব্যাক্তি মালিকানাধীন ট্রলার, ভেকু, নসিমন, করিমনসহ নানা যানবাহন। দিনে দিনে মাদকাসক্তদের নিরাপদ আশ্রয় কেন্দ্রে পরিনত হয়েছে এখন জায়গাটি। অথচ হিমাইতপুর ইউনিয়ন পরিষদেরই নিজস্ব জায়গাটিতে ভবনটি অবস্থান করছে। জায়গাটি ও ভবনটি ইউনিয়ন পরিষদ ফেরত পেলে ইউনিয়নবাসী তাদের কল্যাণে জায়গাটি ব্যবহার করতে পারে। তারা অবিলম্বে এই জায়গাটি পুনরায় ইউনিয়ন পরিষদকে বুঝিয়ে দেবার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। অন্যথায় এলাকাবাসী পরবর্তিতে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে বলে উল্লেখ করেন তারা। হিমাইতপুর ইউনিয়ন পরিষদের পুরাতন ভবনের সামনে ৫ অক্টোবর রোববার সকালে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন সাবেক ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেন, রিদ্দিক আলী, আবুল হাশেম, মো. চাঁদু, সালাম প্রামানিক, হাজী আব্দুর রহিম, কালাম হাজী, আব্দুল লতিফ, শমসের আলী প্রামানিক, জিয়াউর রহমান জিয়া, মো. বাবলু হোসেন, মো. পিলিফস্, ইকবাল হোসেন, হাজী মো. গিয়াস, বজলু ড্রাইভার, মো. জার্নিপ, সিরাজুল ইসলাম প্রমূখ। বিপুল সংখ্যক এলাকাবাসী এই মানববন্ধনে অংশ নেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

