স্টাফ রিপোর্টার : স্বপ্ন দেখো উদ্যোগ নাও সমৃদ্ধির নতুন অনুণোদয় ঘটাও এই শ্লোগান নিয়ে আগামীকাল ৩ অক্টোবর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত শহরের বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে উদ্যোক্তা মেলা। কৃẲচূড়া যুব সংঘ ও পাবনা উদ্যোক্তা কমিউনিটি এর আয়োজন করেছে। কাল সন্ধ্যা সাড়ে ছয়টায় এ মেলার উদ্বোধন করবেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক অধ্যক্ষ আলহাজ¦ মাহাতাব উদ্দিন বিশ^াস। প্রধান অতিথি থাকবেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী ও জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় প্রধান সমন্বয়ক এ্যাড. শামছুর রহমান শিমুল বিশ^াস। অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, সাধারন সম্পাদক জহুরুল ইসলাম, প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি ও দৈনিক ইছামতির প্রধান প্রতিবেদক ছিফাত রহমান সনম, রাজা মবিল এর প্রোপাইটার আফজাল হোসেন রাজা, দৈনিক সিনসার সম্পাদক এস এম মাহবুব আলম, নূর কনষ্ট্রাকশনের ব্যবস্থাপনা পরিচালক মোকছেদুল আলম নয়ন, রানা ইকো পার্কের ব্যবস্থাপনা পরিচালক রুহুল আমিন বিশ^াস রানা এবং মেসার্স সাঈদ রাইস মিলের প্রোপাইটার ফরিদুল ইসলাম ডাবলু। সার্বিক তত্বাবধায়নে থাকবেন উদ্যোক্তা মেলা উদযাপন কমিটির আহবায়ক এস মুস্তাকিম সবুজ ও সদস্য সচিব এস কে সাগর। কৃẲচূড়া যুব সংঘের সভাপতি ফারহানা রহমান ও পাবনা উদ্যোক্তা কমিউনিটির সভাপতি শিশির ইসলাম সকলকে এই মেলাতে আমন্ত্রণ জানিয়েছেন। মেলাতে ক্ষুদ্র ও মাঝারী উদ্যোক্তাদের অংশগ্রহনে পণ্য সামগ্রী প্রচার ও বিক্রির মাধ্যমে এই আয়োজন অর্থনৈতিক বিকাশে সহায়তা করার পাশাপশি নারীদেরসহ সাধারনকে উদ্যোক্তা হবার জন্য অনুপ্রাণিত করবার মাধ্যমে তাদের স্বনির্ভর জীবনবোধ জাগাতে ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আয়োজকেরা।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
