ভাঙ্গুড়া প্রতিনিধি : ভাঙ্গুড়ায় বিদ্যুৎ স্পৃষ্টে সৈয়দ মারুফ বুখারী (২৪) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। উপজেলার দিলপাশার ইউনিয়নের বেতুয়ান গ্রামে নিজ বাড়ির ছাদে জমে থাকা পানিতে বৈদ্যুতিক তারে জড়িয়ে মারুফের মৃত্যু ঘটে। মারুফ ওই গ্রামের সৈয়দ আব্দুস সবুর মজনু বুখারীর ছেলে এবং খুলনা পলিটেকনিকেল কলেজের শিক্ষার্থী। জানা যায়, মারুফ কলেজে পূজার ছুটি শুরু হলে এই সপ্তাহে বাড়িতে আসে। বাড়িতে এসে সে গত কয়েকদিন বাড়ির বিভিন্ন কাজ করছিলো। এক পর্যায়ে বুধবার দুপুরে পানির ট্যাংকি পরিষ্কার করতে সে বাড়ির ছাদে ওঠে। এর বেশ কিছুক্ষণ সময় পার হলেও সে নিচে না নামায় বাড়ির সদস্যরা ডাকতে যায়। এ সময় বাড়ির লোকজন মারুফকে ছাদের উপরে জমানো বৃষ্টির পানিতে বিদ্যুতের তারে আটকে থাকতে দেখে। পরে মারুফকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পরিবারের সদস্যরা জানায়, বাড়ির ছাদের ওপর দিয়ে বিদ্যুতের লাইনের তার টাঙ্গানো ছিল। এতে বৃষ্টির পানি জমা হলে পানি বিদ্যুতায়িত হয়। পানির ট্যাংকি পরিষ্কার করার জন্য মারুফ ছাদের ওপর উঠলে পানিতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যায়। বেতুয়ান গ্রামের ইউপি সদস্য আরজু খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই কলেজ ছাত্রের মৃত্যুতে বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবেশীরা সবাই তাদেরকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

