স্টাফ রিপোর্টার : পাবনা পৌর এলাকায় পরকীয়ার জেরে আকাশ হোসেন (২৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নাইম হোসেন নামের আরও একজন গুরুতর আহত হয়েছেন। আর এ ঘটনায় জড়িত সন্দেহে সুভেল হোসেন নামের একজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাত একটার দিকে পৌর এলাকার সাধুপাড়া ব্রিজের কাছে এ ঘটনা ঘটে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত আকাশ সদর উপজেলার পলিথিন মোড় এলাকার সোহেল হোসেনের ছেলে এবং আহত নাইম সাধুপায়া এলাকার মৃত লালু মন্ডলের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাধুপাড়ার এক গৃহবধূর সাথে মিল্লাত নামের এক যুবকের পরকীয়া সম্পর্ক ছিল। সেই সম্পর্কের প্রমাণ ছিল আকাশ ও নাঈমের কাছে। মঙ্গলবার রাতে মিল্লাত ও তার সহযোগী সুভেলকে ধরে পরকীয়ার বিষয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মিল্লাতের হাতে থাকা ধারালো ছুরি দিয়ে তাদের কুপিয়ে আহত করে তারা পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আকাশকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, পরকীয়ার জেরে এই হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। আমরা একজনকে আটক করেছি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই বিষয়ে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

