স্টাফ রিপোর্টার : পাবনা সদর উপজেলায় পারিবারিক কলহের জের ধরে পিতা মাতাকে মারধর ও গুরুতরভাবে জখম করার চাঞ্চল্যকর মামলার এজাহার নামীয় প্রধান আসামি ছেলে শিমুল শেখ (৪২) কে গ্রেফতার করেছে র্যাব-১২ পাবনা ক্যাম্পের চৌকষ অভিযানিক দল। গতকাল সোমবার সকাল ১১ টায় পাবনা সদরের শ্রীপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ধৃত শিমুল পাবনা সদর থানার নলদহ নতুনপাড়া শ্রীপুর এলাকার নছির শেখের ছেলে। র্যাব সূত্র জানায়, গত ১৪ সেপ্টেম্বর সকাল ৯ টার দিকে পারিবারিক বিরোধের জেরে শিমুল শেখসহ অন্যান্য আসামিরা ধারালো চাপাতি, হাসুয়া, জিআই পাইপ, লোহার রড, হাতুড়ি, কাঁচি, বাঁশের লাঠি ও কাঠের বাটামসহ বিভিন্ন অস্ত্র নিয়ে মা মোছা. রবিজা খাতুন (৬৩) কে মারপিট ও অকথ্য ভাষায় গালিগালাজ করে। এ সময় বাদিনির স্বামী নছির শেখ (৭৫) প্রতিতবাদ করলে আসামিরা রবিজা খাতুন ও তার স্বামীকে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর জখম করে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়। এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। এ বিষয়ে আহত মা রবিজা খাতুন নিজ সন্তানসহ অন্যান্যদের বিরুদ্ধে পাবনা সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি নং-৪১, তারিখ: ২২ সেপ্টেম্বর ২০২৫। পুলিশ মামলাটি র্যাবের কাছে হস্তান্তর করলে গতকাল সোমবার (২৯ সেপ্টেম্বর) র্যাব-১২, সিপিসি-২ পাবনার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. এনামুল হকের নেতৃত্বে একটি আভিযানিক শিমুল শেখ (৪২) কে গ্রেফতার করে। তাকে আইনগত প্রক্রিয়ার জন্য পাবনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এদিকে নিজের পিতা মাতাকে মারাত্মকভাবে জখম করার অপরাধে শিমুল গ্রেফতার হওয়ায় এলাকার মানুষের মাঝে আনন্দ পরিলক্ষিত হয়, তারা র্যাবের অভিযানিক দলকে অভিনন্দন জানিয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

